Don't Miss
Home / আজকের সংবাদ / মন্ত্রী পরিষদের প্রথম সদস্য হিসেবে টিকা নেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক

মন্ত্রী পরিষদের প্রথম সদস্য হিসেবে টিকা নেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক

এমএনএ সংবাদ ডেস্ক :  রাজধানীর ৫টি হাসপাতালে করোনা টিকাদান কার্যক্রম চলছে। হাসপাতালগুলো হলো, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও কুয়েত মৈত্রী হাসপাতাল।

দিনের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভ্যাকসিন নিয়ে কার্যক্রম শুরু করেন প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। পরে মন্ত্রী পরিষদের প্রথম সদস্য হিসেবে টিকা নেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক। এরপর বেলা ১১টায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান ও তথ্য সচিব খাজা মিয়া টিকা নেন।

স্বাস্থ্যমন্ত্রী কার্যক্রম পরিদর্শনে গিয়ে জানান, আগে টিকা গ্রহণকারীরা সুস্থ আছেন। এসময় টিকা নিয়ে কোনো গুজব না ছড়ানোর অনুরোধ জানান মন্ত্রী। সব মিলিয়ে এই পাঁচ হাসপাতালে আজ মোট ৫৬০ জনকে করোনার টিকা দেয়া হবে।

x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...