মাদারীপুরে ব্লু হোয়েল খেলে শিক্ষার্থী মৃত্যুর গুঞ্জন
Posted by: News Desk
October 12, 2017
এমএনএ জেলা প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে ব্লু হোয়েল গেম খেলে এক শিক্ষার্থীর মৃত্যুর গুঞ্জনে এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।
আজ বৃহস্পতিবার ভোরে নিজ ঘরে তার মৃতদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
তার পরিবার জানিয়েছে, ব্লু হোয়েল নয়, স্টোক করে মারা গেছে আবদুল জলিল সরদার (১৮)।
আবদুল জলিল উপজেলার ডাসার ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজ থেকে চলতি বছরে এইচএসসি পাস করেন। ধামুসা গ্রামের পাঞ্জু সরদারের সন্তান তিনি।
স্বজনরা জানায়, কলেজপড়ুয়া আবদুল জলিল নিয়মিত রাত জেগে মোবাইল চালায়। আজ বৃহস্পতিবার ভোরে পরিবারের লোকজন ঘুম ভেঙে দেখে তার মৃতদেহ বিছানায় পড়ে আছে।
প্রাথমিক অবস্থায় বাড়ির লোকজন ধারণা করেছিলেন সে ব্লু হোয়েল গেমস খেলে মারা যায়। এ খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে পুরো উপজেলায় আতংক সৃষ্টি হয়।
কিন্তু পরে ডাসার থানা পুলিশ এসে তদন্তসাপেক্ষে নিশ্চিত করেন সে স্টোক করে মারা গেছেন।
ডাসার থানার ওসি এমদাদুল হক বলেন, জলিলের মৃত্যু নিয়ে এলাকায় গুঞ্জন সৃষ্টি হয়েছিল। সে স্টোক করে মারা গেছে। আতংকিত হওয়ার কিছু নেই।
শিক্ষার্থী মৃত্যুর খেলে ব্লু হোয়েল মাদারীপুরে গুঞ্জন 2017-10-12