Don't Miss
Home / হোম স্লাইডার / মানসিক স্বাস্থ্য ভালো রাখে যেসব খাবার
মানসিক স্বাস্থ্য

মানসিক স্বাস্থ্য ভালো রাখে যেসব খাবার

এমএনএ জীবনচর্চা ডেস্ক : মানসিক, শারীরিক এবং সামাজিকভাবে ফিট থাকলে তবেই কোনও ব্যক্তিকে সুস্থ বলা যায়। সবদিকে নজর রাখলেও বেশিরভাগ মানুষই তাদের মানসিক স্বাস্থ্যর প্রতি একদম খেয়াল রাখেন না।অথচ মানসিক স্বাস্থ্য সুস্থতার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া মানে হলো স্ব-যত্নের দিকে প্রথম পদক্ষেপ।শারীরিক স্বাস্থ্য প্রধানত দুটি ভাগে বিভক্ত—এক পুষ্টিগতভাবে স্বাস্থ্যকর এবং শারীরিকভাবে সক্রিয়। পর্যাপ্ত ঘুম সহ সুষম খাদ্য এবং ব্যয়াম শারীরিক স্বাস্থ্যে অবদান রাখে।

যেসব খাবার খাবেন—

ওমেগা৩ সমৃদ্ধ খাবার যেমন—আখরোট, ফ্ল্যাক্স সিড, তৈলাক্ত মাছ যেমন সার্ডাইনস, সলমন, ক্যানোলা তেল ইত্যাদি।

প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার যেমন—দই, বাটার মিল্ক, ঘরে তৈরি আচার।

দানাশস্য—বাদামি চাল, ওটমিল, বাজরা, গম।

অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার যেমন—বেরি, সবুজ শাকসবজি, ডার্ক চকোলেট, আদা এবং হলুদ।

ভিটামিন ডি—সূর্যের আলো ভিটামিন ডি এর প্রধান উৎস। আর ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলি হলো মাশরুম, ডিমের কুসুম, সলমন।

ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার—ডার্ক চকোলেট, কলা, কাজু, বাদাম এবং মটরশুটি।

স্বাস্থ্যকর খাদ্য মানসিক স্বাস্থ্য ঠিক রাখে।

তাই সঠিক খাবার গ্রহণ গুরুত্বপূর্ণ। কারণ মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে শুরু করে। এছাড়াও প্রতি রাতে কমপক্ষে ৭-৮ ঘন্টা ঘুমান, হাইড্রেড থাকুন।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...