Don't Miss
Home / আজকের সংবাদ / মারা গেছেন পাইলট আবিদ সুলতান
বিধ্বস্ত ইউএস-বাংলা উড়োজাহাজটির পাইলট আবিদ সুলতান।

মারা গেছেন পাইলট আবিদ সুলতান

এমএনএ রিপোর্ট : নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজটির পাইলট আবিদ সুলতান মারা গেছেন। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। তার শরীরের বেশির ভাগ অংশই পুড়ে গেছে।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর বারিধারায় ইউএস-বাংলার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আবিদের মৃত্যুর খবর জানান এয়ারলাইন্সটির জনসংযোগ শাখার মহা-ব্যবস্থাপক কামরুল ইসলাম।
গতকাল সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১১ বিমানটির পাইলট ছিলেন আবিদ সুলতান। আবিদ সুলতান বাংলাদেশ বিমান বাহিনীর একজন পাইলট ছিলেন। সেখান থেকে অবসরগ্রহণের পর বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্সে পাইলট হিসেবে যোগদান করেন তিনি।
দুর্ঘটনার পর আশংকাজনক অবস্থায় ক্যাপ্টেন আবিদ সুলতানকে কাঠমান্ডুর নরভিক হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানেই তিনি মারা যান।
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র আবিদ বাংলাদেশ বিমান বাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। বিমান বাহিনীতে মিগ-২১ চালানোর অভিজ্ঞতা ছিল তার।
উল্লেখ্য, গতকাল সোমবার দুপুরে ঢাকা থেকে যাত্রা করা ইউএস-বাংলার ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফটটি ত্রিভুবন বিমানবন্দরে নামার সময় পাইলট নিয়ন্ত্রণ হারালে তা রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলেই ৪০ জন নিহত হন। পৃথক দুই হাসপাতালে ৯ জন মারা যান।
ঢাকা থেকে যাওয়া ৭৮ আসনের উড়োজাহাজটিতে চার ক্রুসহ মোট ৭১ আরোহী ছিলেন। এতে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উদ্ধার করা হয়েছে ১৮ আরোহীকে।
দুই ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রোপ ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস২১১ ফ্লাইটটি ৬৭ আরোহী ও ৪ জন ক্রু নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে যাত্রা শুরু করেছিল। যাত্রীদের মধ্যে ৩৭ পুরুষ, ২৭ নারী ও দুই শিশু ছিল। এর মধ্যে বাংলাদেশের ৩২ জন, নেপালের ৩৩ জন, চীনের একজন ও মালদ্বীপের একজন যাত্রী ছিলেন বলে এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের বোম্বারডায়ার ড্যাশ-৮ বিমানটি দুপুর ২টা ২০ মিনিটে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার আগে এতে আগুন ধরে যায়।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...