Don't Miss
Home / জাতীয় / মার্কিন নিষেধাজ্ঞার জবাব দিল বাংলাদেশ
র‌্যাব কর্মকর্তাদের

মার্কিন নিষেধাজ্ঞার জবাব দিল বাংলাদেশ

এমএনএ জাতীয় ডেস্ক : র‌্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক জবাব পাঠিয়েছে বাংলাদেশ।শুক্রবার (৩১ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের স্বাক্ষর সংবলিত একটি চিঠি মেইলে ওয়াশিংটনে গেছে বলে জানা গেছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রশ্নে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি জে ব্লিনকেনকে আনুষ্ঠানিক জবাব পাঠানো হয়েছে। ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম স্টেট ডিপার্টমেন্টে চিঠিটি হস্তান্তর করবেন।

চিঠিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়া সন্ত্রাস, জঙ্গী, মাদক বিরোধী কর্মকাণ্ডে র‍্যাবের ভূমিকাও তুলে ধরেন তিনি।উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের কূটনৈতিক চাপ হিসেবেও দেখা হচ্ছে।

x

Check Also

অনগ্রসর এলাকায় শিক্ষার সুযোগ বাড়ালে বিকশিত হবে সুপ্ত প্রতিভা: জুবাইদা রহমান

শিক্ষাঙ্গন প্রতিবেদক দেশের প্রত্যন্ত ও অনগ্রসর অঞ্চলে শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করা গেলে সেখানে লুকিয়ে ...