Don't Miss
Home / আজকের সংবাদ / মালদ্বীপের প্রধান বিচারপতি ও সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার
মালদ্বীপের প্রধান বিচারপতি আবদুল্লাহ সাঈদ।

মালদ্বীপের প্রধান বিচারপতি ও সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : মালদ্বীপের প্রধান বিচারপতি আবদুল্লাহ সাঈদ ও সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ূমকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ বাহিনী।
আজ মঙ্গলবার দেশটির প্রধান বিচারপতি আবদুল্লাহ সাঈদকে গ্রেপ্তার করা হয়। খবর বিবিসির
প্রধান বিচারপতি আব্দুল্লাহ সাঈদের সঙ্গে আলী হামিদ নামে অপর একজন বিচারককেও গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গতকাল সোমবার রাত থেকে সুপ্রিম কোর্ট এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
মালদ্বীপের পুলিশ এক টুইট বার্তায় বলেছে, তারা ‘চলমান তদন্তের জন্য’ সাঈদ ও সুপ্রিম কোর্টের বিচারক আলী হামিদকে গ্রেপ্তার করেছে। তবে এ দু’জন বিচারকের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে কোনো বিস্তারিত বিবরণ দেয়া হয়নি।
মালদ্বীপের সর্বোচ্চ আদালতের দেয়া একটি ঐতিহাসিক রায়কে কেন্দ্র করে রাজনৈতিক সংকট আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় গতকাল সোমবার জরুরি অবস্থা জারি করা হয়।
এদিকে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ূমকে গতকাল সোমবার রাতে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। ২০০৮ সালে অবসরে যাওয়ার আগ পর্যন্ত তিনি ৩০ বছর দেশটি শাসন করেছেন।
বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন দেশটিতে ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারির ঘোষণা দেয়ার পর মামুন আব্দুল গাইয়ূমকে গ্রেপ্তার করা হয়। খবর ট্রেইট টাইমসের।
গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে মালদ্বীপের সুপ্রিমকোর্টের সামনে দেশটির সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন সরকারদলীয় সমর্থকরা। ভারি বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ করেন তারা। পরে ওই এলাকায় মালদ্বীপ পুলিশের স্পেশাল অপারেশন কর্মকর্তাদের মোতায়েন করা হয়।
সর্বোচ্চ আদালতের সঙ্গে মুখোমুখি অবস্থানের জেরে চলমান উত্তেজনার মাঝে মালদ্বীপে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল্লা ইয়ামিন। গতকাল সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রেসিডেন্টের সহযোগী ও আইনবিষয়কমন্ত্রী আজিমা সাকুর জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, সরকার বিশ্বাস করে না যে, রাজবন্দিদের মুক্তি দিতে সুপ্রিমকোর্টের আদেশ বাস্তবায়ন করতে হবে। এদিকে দেশটিতে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহারের জন্য প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...