Don't Miss
Home / আন্তর্জাতিক / মাহাথির মোহাম্মদের মৃত্যুর গুজব
তিন এখন বাড়িতে থেকেই সুস্থ হয়ে উঠবেন

মাহাথির মোহাম্মদের মৃত্যুর গুজব

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার মালয়েশিয়ার সংবাদমাধ্যমগুলোর দাবি তিনি এখনও বেঁচে আছেন।গত ৭ জানুয়ারি অসুস্থ হয়ে পড়ায় প্রথম দফায় হাসপাতালে নেওয়া হয় মাহাথিরকে। ১৩ জানুয়ারি তিনি সেখান থেকে বাড়িতে ফেরেন। ২২ জানুয়ারি অসুস্থ হওয়ায় আবারও তাকে হাসপাতালে নেওয়া হয়। তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।

মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে মাহাথিরের মৃত্যুর গুজব ওঠে। তবে স্থানীয় সময় দুপুরে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টার চিকিৎসকদের বরাত দিয়ে দিয়ে জানিয়েছে, এটি ভিত্তিহীন। হাসপাতালে তার চিকিৎসা চলছে। ৯৬ বছরের মাহাথিরের দুই দফা বাইপাস সার্জারি হয়েছিল। প্রথম দফায় ১৯৮৯ সালে এবং দ্বিতীয় দফায় ২০০৭ সালে।
x

Check Also

নেতাজীর সম্পদ রহস্য: ইতিহাসের অন্ধকার অধ্যায়ে দলিলের আলো

মহসীনুল করিম ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজী সুভাষচন্দ্র বসু এমন এক নাম, যাঁকে ঘিরে ইতিহাস, ...