Don't Miss
Home / আজকের সংবাদ / মিরপুরে জঙ্গি আস্তানা ঘিরে র‌্যাব, বিস্ফোরণ

মিরপুরে জঙ্গি আস্তানা ঘিরে র‌্যাব, বিস্ফোরণ

এমএনএ রিপোর্ট : রাজধানীর মিরপুরের মাজার রোডের একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে র‍্যাব। ঘটনাস্থল থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে প্রথম আলোকে বলেন, মাজার রোডের বাড়িটি থেকে জঙ্গিরা র‍্যাবকে লক্ষ্য করে হাতে তৈরি গ্রেনেড ও পেট্রল বোমা ছুড়েছে। বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

এলাকাটি থেকে কয়েক দফা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে বিভিন্ন টেলিভিশন চ্যানেলের স্ক্রলে দেখানো হচ্ছে।

সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা একটি টিভি চ্যানেলের উপস্থাপক সাকলায়েন রাসেল ফেসবুকে লিখেছেন, ‘ট্রান্সফরমার বার্স্ট হয়েছে বলে ভেবেছিলাম…এখন দেখি বোমা বিস্ফোরণ…আমাদের বেড রুম ধোয়ায় ভরে গেছে…বিকট শব্দে পাশের বিল্ডিংয়ের গ্লাস ভেঙে গেছে…পর পর ৫ /৬টি বোমা ফাটল…পুরো এলাকা র‍্যাব-পুলিশ ঘিরে রেখেছে…সম্ভাব্য র‍্যাব অভিযানের ভয়ে আমরা ফ্ল্যাটের মাঝখানে অবস্থান নিয়েছি…আন্দাজ করছি পাশের বাড়িতে কিছু একটা হচ্ছে! থেমে থেমে গুলির শব্দ পাচ্ছি।’

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...