Don't Miss
Home / হোম স্লাইডার / মিরসরাইয়ে বাসকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৫

মিরসরাইয়ে বাসকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৫

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে একটি দুরপাল্লার যাত্রীবাহী বাসকে একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে নারীসহ ৫ জন নিহত হয়েছেন।

আজ শনিবার ভোর ৬টার দিকে উপজেলা সদরের পূর্ব খুইয়াছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাসের যাত্রী চুয়েটের শিক্ষার্থী তাসকিন তাজামুল (২৮), ইয়ং ওয়ান নামক পোশাক কারখানার অপারেটর শাহিদা shamoly-paribahan-ctgআক্তার (২৬), সৈয়দুর রহমান (৩৮), বাসের কন্ট্রাক্টর মিজানুর রহমান (৩২), ও কাভার্ডভ্যান চালকের অজ্ঞাত সহকারী (২৬)।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ফরিদ উদ্দিন জানান, ভোরে ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস মহাসড়কে মিরসরাই ফিলিং স্টেশনের সামনে কাঁচা রাস্তায় বৃষ্টিতে জমে থাকা কাঁদায় আটকে যায়।

এরপর ওই বাস থেকে যাত্রীদের আরেকটি বাসে সরিয়ে নেয়ার চেষ্টা চলছিল। এ সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান এসে বাসটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বেসরকারি মাতৃকা হাসপাতালে নেয়া হলে সেখানে শাহিদা আক্তারকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

লাশগুলো উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। গাড়ি দুটিকে জব্দ করা হলেও চালকরা পালিয়ে গেছে বলে জানিয়েছেন ফরিদ উদ্দিন।

ট্যাগ : কাভার্ড ভ্যান, ধাক্কা, বাসকে, মিরসরাইয়ে
x

Check Also

এবারের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের দক্ষতার প্রশংসা সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর

এমএনএ প্রতিবেদক এ বছরের হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের দক্ষতা, সুশৃঙ্খলতা ও কার্যকর পদক্ষেপের প্রশংসা করেছেন সৌদি ...