Don't Miss
Home / হোম স্লাইডার / হজ শেষে দেশে ফিরেছেন খালেদা জিয়া

হজ শেষে দেশে ফিরেছেন খালেদা জিয়া

এমএনএ রিপোর্ট : পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস khaleda10চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মো. শাহজাহানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান। দলের চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাওয়া নেতা-কর্মীদের সবাই ভেতরে ঢোকার সুযোগ পাননি। নেতা-কর্মীদের একটি বড় অংশ ছিলেন বিমানবন্দর সড়কে। বিমানবন্দর থেকে গুলশানের বাসায় যান খালেদা জিয়া।

বিমানবন্দরে মির্জা আব্বাস সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সরকারই নির্বাচন কমিশনকে বিতর্কিত করেছে। তাঁরা আশা করেন, নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে সরকার নিরপেক্ষ রাখবে।

৭ সেপ্টেম্বর হজ পালনের উদ্দেশে সৌদি আরব যান খালেদা জিয়া। খালেদা জিয়ার সঙ্গে তাঁর বড় ছেলে তারেক রহমান সপরিবারে এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রীও পবিত্র হজ পালন করেন। তারেক রহমান ও তাঁর পরিবার যুক্তরাজ্য থেকে সৌদি আরবে গিয়ে মায়ের সঙ্গে হজে যোগ দেয়।

ট্যাগ : হজ, শেষে, দেশে, খালেদা জিয়া, ফিরেছেন
x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...