Don't Miss
Home / আজকের সংবাদ / মুসা বিন শমসেরকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

মুসা বিন শমসেরকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা

এমএনএ রিপোর্ট : বিতর্কিত ব্যবসায়ী মুসা বিন শমসরকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আজ মঙ্গলবার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক শাহীদুজ্জামান সরকার স্বাক্ষরিত এক পরিপত্রে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

তিনি যাতে দেশ ত্যাগ করতে না পারেন সেই লক্ষে পরে পরিপত্রটি পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছে।

অর্থপাচারের অভিযোগে গত ৩১ জুলাই তার বিরুদ্ধে মামলা দায়ের করে শুল্ক গেয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

এই মামলা থেকে বাঁচতেই প্রিন্স মুসা দেশে ছেড়ে পালিয়ে যেতে পারেন এমন ধারণা থেকে দেশত্যাগে নিষেধাজ্ঞা চান শুল্ক গোয়েন্দারা।

এতে বলা হয়, মুসা বিন শমসেরের বিরুদ্ধে বৈধ সম্পদ অর্জন ও বৈধ কাগজপত্র ছাড়া বিলাসবহুল গাড়ি ক্রয়সহ একাধিক মামলা রয়েছে। মামলার তদন্ত করছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

এই তদন্তের স্বার্থে মুস বিন শমসেরকে দেশে থাকা প্রয়োজন। তিনি যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সেই জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি বরাবর ১৯ সেপ্টেম্বর শুল্ক গোয়েন্দার পাঠানো এক চিঠিতে বলা হয়, গুলশান থানায় মুসার বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্তের স্বার্থে মুসা বিন শমসেরের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন। তিনি যাতে কোনোভাবেই দেশের বাইরে যেতে না পারেন -এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য পুলিশের বিশেষ শাখাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, দুই-একদিনের মধ্যেই প্রিন্স মুসার ওপর দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করা হবে।

x

Check Also

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, স্পিকার হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ...