Don't Miss
Home / আজকের সংবাদ / মেলানিয়াকে ক্ষতিপূরণ দিচ্ছে ডেইলি মেইল

মেলানিয়াকে ক্ষতিপূরণ দিচ্ছে ডেইলি মেইল

এমএনএ ইন্টারন্যোশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে রঙচটা এক সংবাদ ছেপে তার খেসারত দিতে হচ্ছে যুক্তরাজ্যের একটি সংবাদ মাধ্যমকে।

গত বছর মার্কিন নির্বাচনের আগে মেলানিয়াকে মডেলিংয়ের সময় এসকর্ট হিসেবে উপস্থাপন করে এক সংবাদ প্রকাশ করে দ্য ডেইলি মেইল।

ওই সংবাদের জেরে মামলার পর ‘মানহানির’ দায়ে মেলানিয়াকে ডেইলি মেইলের পক্ষ থেকে এবার ক্ষতিপূরণ দিতে হচ্ছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।

সিএনএন বলছে, পত্রিকাটি মেলানিয়াকে ২৯ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। আর রয়টার্স বলছে, এ ক্ষতিপূরণের পরিমাণ ৩০ লাখ মার্কিন ডলার। তবে বিবিসি বলছে, এ ব্যাপারে মেলানিয়ার পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পত্রিকাটির মালিকের বিরুদ্ধে ১৫ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করেন মেলানিয়া ট্রাম্প। পত্রিকাটির ওই সংবাদের কারণে মেলানিয়া তার সম্ভাবনাময় ব্যবসায় লাখ লাখ ডলারের ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

বিতর্কিত ওই প্রতিবেদন প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায় পত্রিকাটি। মেলানিয়া ট্রাম্পকে নিয়ে করা অভিযোগ সত্য নয় বলে স্বীকার করে তারা সংবাদটি প্রত্যাহার করে নেয়।

পত্রিকাটির পক্ষ থেকে বলা হয়, আমরা স্বীকার করছি; মেলানিয়া ট্রাম্পকে নিয়ে যে অভিযোগের ব্যাপারে সংবাদ ছাপা হয়েছিল তা সত্য নয়।

৪৬ বছর বয়সী মেলানিয়াকে জড়িয়ে মার্কিন নির্বাচনের আগে ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছিল, মেলানিয়া নিউ ইয়র্কে খণ্ডকালীন যৌনসঙ্গী হিসেবে কাজ করতেন। সেই সূত্রেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার পরিচিতি হয়ে থাকতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের সঙ্গে তরুণী মডেল মেলানিয়ার যখন প্রথম সাক্ষাৎ হয় তখন তার বয়স ছিল ২৮ বছর। এর সাত বছর পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...