এমএনএ প্রতিবেদক
যান্ত্রিক ত্রুটির কারণে যশোরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণ করেছে। তবে এ ঘটনায় পাইলট সম্পূর্ণ নিরাপদ রয়েছেন এবং বিমানেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সোমবার (৯ মার্চ) দুপুর ১২টা ৪৬ মিনিটে ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোরে প্রশিক্ষণ চলাকালে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি নিরাপদভাবে রানওয়েতে জরুরি অবতরণ করানো হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এবং বৈমানিক নিরাপদে আছেন।
আইএসপিআর আরও জানায়, ঘটনাটিতে বিমানের কোনো ধরনের ক্ষতি হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যবেক্ষণ করছে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
