Don't Miss
Home / আজকের সংবাদ / যেভাবে নিখুত ফরমাল লুক আনবেন

যেভাবে নিখুত ফরমাল লুক আনবেন

এমএনএ ফিচার ডেস্ক : ঈদের ছুটি শেষে আবার অফিস শুরু হয়েছে পুরোদমে। মাঝে মাঝে দুটো একটা বিয়ের দাওয়াত থাকছে। তাই ছেলেদের সুক্ষ্ণ ফরমাল লুক আনতেই হয়। চুলের কাট বা দাড়ির কাটে নয় প্রয়োজন হয় আরও কিছু। ছেলেদের শত ব্যস্ততার মাঝেও নিজের মধ্যে আভিজাত্য ফুঁটিয়ে তুলতে নিখুত ফরমাল লুক আনার কয়েকটি কৌশল অবলম্বন করা যেতে পারে। যেগুলোর সহায়তা নিতে পরামর্শ দিয়েছেন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার ওয়াহিদ সাদমান

ফরমাল শার্ট

ফরমাল লুকের ক্ষেত্রে রঙিন শার্টও চলে কিন্তু সবচেয়ে ভালো লাগবে হালকা রঙের শার্ট। যেকোনো ব্লেজার এবং স্যুটের সঙ্গে সাদা রঙের শার্টও ভালো মানিয়ে যায়। এছাড়া হালকা রঙের শার্ট গুলো হতে পারে স্ট্রাইপের মধ্যে। এগুলোতে আপনাকে বেশ ব্যক্তিত্বসম্পন্ন মনে হবে।

কালো জুতো

ফরমাল লুকের সঙ্গে অন্য যেকোনো জুতোর বদলে কালো চামড়ার জুতো বেশ ভালো মানায়। এতে করে ফরমাল লুকে আভিজাত্য
আনতে পারেন ছেলেরা। এক্ষেত্রে ডিজাইনে ভিন্নতা থাকতে পারে। আপনার চেহারা এবং পোশাকের সঙ্গে মিল রেখে একটি জুতো বেছে নিতে হবে।

টাই

ফরমাল লুকের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে টাই। শার্টের রঙের সঙ্গে মিলিয়ে মানানসই গড়নের টাই ফরমাল লুকে আনে স্টাইলিশ ভাব। নিজেদের ভিন্ন ভাবে উপস্থাপন করতে ছেলেরা ভালো কিছু টাই এর কালেকশন রাখতে পারেন।

কাফলিংস

একজোড়া কাফলিংস ফরমাল লুকটাকে আরও আকর্ষণীয় করে তোলে। বেশি নয় মাত্র দুই থেকে তিন জোড়া কাফলিংস রাখতে পারেন নিজের ড্রয়ারে। কোনো ফরমাল মিটিং বা কোনো অনুষ্ঠানে ফরমাল লুক নিতে বেশ কাজে দেবে।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...