Don't Miss
Home / হোম স্লাইডার / যে ব্যায়ামগুলো বিছানায় বসেই করা যায়
সচেতন তারা নিয়মিত ব্যায়াম করে থাকেন

যে ব্যায়ামগুলো বিছানায় বসেই করা যায়

এমএনএ জীবনচর্চা ডেস্ক : শরীর সুস্থ রাখতে এবং ওজন কমাতে নিয়মিত ব্যায়াম করা জরুরি। যারা স্বাস্থ্য সচেতন তারা নিয়মিত ব্যায়াম করে থাকেন। তবে সারা দিন পরিশ্রম করার পর মাঝে মাঝে আলসেমি পেয়ে বসে। ঘুম থেকে তড়িঘড়ি উঠে শারীরিক কসরত করতে ইচ্ছে করে না। এ দিকে ওজন নিয়ন্ত্রণে রাখতে ব্যায়াম না করলেও চলে না। তা হলে উপায়?

চিন্তার কিছু নেই। এই সমস্যারও বিকল্প পথ রয়েছে। সকালে উঠে আলস্য লাগলে বিছানায় বসেই চটজলদি করে নিতে পারেন কয়েকটি ব্যায়াম। চলুন জেনে নেয়া যাক সে ব্যায়ামগুলো সম্পর্কে বিস্তারিত-

হিপ ব্রিজ

বিছানায় শুয়ে পায়ের সাহায্যে কোমর থেকে নিতম্ব পর্যন্ত তুলুন। হাত দু’টি শরীর স্পর্শ করে পাশে রাখুন। কোমরের মেদ কমাতে সাহায্য করে ‘হিপ ব্রিজ’।

আরো পড়ুন: খাবার টেবিলে যে ভদ্রতাগুলো মেনে চলা উচিত

রোল আপস

ঘুম থেকে উঠে অজান্তেই বিছানায় বসে অনেকে দু-হাত সামনের দিকে প্রসারিত করে পায়ের আঙুল ছোঁয়ার ভঙ্গিতে বসেন। এর পোশাকি নাম ‘রোল আপস’। কোমরের পেশি সচল রাখতে খুবই কার্যকর এই ব্যায়াম।

ক্রাঞ্চেস

পেটের অতিরিক্ত মেদ কমাতে ও সবল থাকতে এই ব্যায়াটি করতে পারেন। বিছানায় শুয়ে হাঁটুকে ৯০ ডিগ্রি কোণে বাঁকিয়ে হাত দু’টি মাথার নিচে রাখুন। মাথা ও ঘাড় সামনের দিকে ঝুঁকিয়ে কিছুক্ষণ এই ভঙ্গিতে থাকুন।

স্ট্রেচিং

দীর্ঘক্ষণ শুয়ে বা বসে থাকার ফলে পেশি স্বাভাবিক নমনীয়তা হারায়। পেশিকে সচল রাখতে হাত, পা মাঝেই মাঝেই প্রসারিত করা নেয়া জরুরি। অফিসে বসে কাজ করার ফাঁকে বা ঘুম থেকে উঠে নিজেকে সচল রাখতে ‘স্ট্রেচিং’ খুবই উপকারী।

x

Check Also

ঢাকার চাপ কমাতে সারাদেশে গড়ে তোলা হবে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা সুবিধা: প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক রাজধানী ঢাকার ওপর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ কমাতে দেশের সব অঞ্চলে পর্যায়ক্রমে কর্মসংস্থান, শিক্ষা ...