Don't Miss
Home / আজকের সংবাদ / রাজধানীতে দেড় ঘণ্টায় ১৩ মি.মি বৃষ্টি

রাজধানীতে দেড় ঘণ্টায় ১৩ মি.মি বৃষ্টি

এমএনএ রিপোর্ট : রাজধানীতে প্রায় দেড় ঘণ্টায় ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে মহানগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

আজ বৃহস্পতিবার এ বৃষ্টিতে বিভিন্ন হাটে কোরবানীর গরু-খাসি কিনতে আসা ক্রেতারা দুর্ভোগে পড়েন।

আবহাওয়াবিদ একেএম রুহল কুদ্দুস জানান, সকাল থেকে বৃষ্টি না হলেও সাড়ে ১০টার পর থেকে বৃষ্টি শুরু হয়। বেলা ১২টা পর্যন্ত ১৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

তিনি আরও জানান, ঢাকাসহ প্রায় সারাদেশে আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এদিকে বৃষ্টিতে রাজধানীর মিরপুর, শ্যামলী, মোহাম্মদপুর, আগারগাঁও, তেজগাঁও, ধানমণ্ডি, মালিবাগ ও মতিঝিলসহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দিয়েছে। এসব এলাকায় সড়কে পানি জমে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

রাজধানীতে সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে অনেক স্থানে সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। অনেক সড়কে যান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হন চালকরা। এ ছাড়া পানি জমে থাকায় অনেক স্থানে খানাখন্দের সৃষ্টি হয়। এসব স্থান দিয়ে যানবাহনগুলোকে সাবধানে চলতে হয়। এসব কারণে কয়েক দিন ধরেই নগরবাসীর ভোগান্তির সীমা নেই।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...