Don't Miss
Home / জাতীয় / রাজধানীতে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

রাজধানীতে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

এমএনএ জাতীয় ডেস্ক :  রাজধানীর বিমানবন্দর এলাকায় পদ্মাওয়েল গেটের পাশে একটি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। সোমবার সকাল ৭টার দিকে দক্ষিণখান মোল্লারটেক এলাকা থেকে গুলশানে কর্মস্থলে যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে। নিহত দুই জন হলেন— আকাশ ইকবাল (৩৩) ও তার স্ত্রী মায়া হাজারিকা (২৫)।

বিমানবন্দর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মশিউল আলম জানান, নিহত স্বামী-স্ত্রীর বাড়ি দক্ষিণখানের মোল্লারটেক এলাকায়। সকালে মোটরসাইকেলে করে তারা দুই জন দক্ষিণখান থেকে খিলক্ষেতের দিকে যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে পদ্মাওয়েল গেটের সামনে পৌঁছালে আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান এই দম্পতি।

ঘাতক বাসটিকে জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।

x

Check Also

২০২৭ থেকে ৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বই, জিপিএতে নম্বর যোগ না হলেও পাস বাধ্যতামূলক

শিক্ষাঙ্গন প্রতিবেদক শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে, মূল্যায়নের মুখোমুখিও হবে; তবে সেই নম্বর বার্ষিক ফলাফল বা ...