Don't Miss
Home / আজকের সংবাদ / রাজশাহী, সিলেট, বরিশাল সিটিতে ভোট ৩০ জুলাই

রাজশাহী, সিলেট, বরিশাল সিটিতে ভোট ৩০ জুলাই

এমএনএ রিপোর্ট : রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশনে ৩০ জুলাই ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে কমিশনের সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা সাংবাদিকদের এই তথ্য জানান।
ইসির মিডিয়া সেন্টারে সিইসি তফসিল ঘোষণা করেন। এসময়ে অন্য চার কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।
তিনি বলেন, এই তিন সিটি করপোরেশনের নির্বাচনে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র জমা দেওযার শেষ দিন ২৮ জুন, বাছাই ১ ও ২ জুলাই, আপিল ৩ থেকে ৫ জুলাই, নিষ্পত্তি ৬ থেকে ৮ জুলাই, মনোনয়নপত্র প্রত্যাহার ৯ জুলাই, প্রতীক বরাদ্দ ১০জুলাই।
১৩ জুন এই তিন সিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান সিইসি।
এই তিন সিটি করপোরেশনেই ভোট হয়েছিল ২০১৩ সালের ১৫ জুন।
এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রথম সভা হয় ২০১৩ সালের ৬ অক্টোবর। এ সিটির মেয়াদ পূর্ণ হবে আগামী ৫ অক্টোবর; নির্বাচনের দিন গণনা শুরু হয়েছে ৯ এপ্রিল।
সিলেট সিটির প্রথম সভা হয় ২০১৩ সালের ৯ অক্টোবর। এ সিটির মেয়াদ পূর্ণ হবে আগামী ৮ অক্টোবর, ১১ এপ্রিল নির্বাচনের দিন গণনা শুরু হয়েছে।
বরিশাল সিটির প্রথম সভা হয় ২০১৩ সালের ২৪ অক্টোবর। এ সিটির মেয়াদ পূর্ণ হবে আগামী ২৩ অক্টোবর। নির্বাচনের দিন গণনা শুরু হয়েছে ২৭ এপ্রিল।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পাঁচ সিটির ভোটের পরিকল্পনায় খুলনায় নির্বাচন হয়েছে গত ১৫ মে। আর গাজীপুরের ভোট হবে ২৬ জুন।
চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী জানুয়ারির মাঝামাঝি সময়ে সংসদ নির্বাচন হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...