Don't Miss
Home / হোম স্লাইডার / রাতেই দেশে ফিরছেন সাকিব
হাসান। শেষ খবর অনুযায়ী

রাতেই দেশে ফিরছেন সাকিব

এমএনএ খেলাধুলা ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওয়ানডে পর্যন্ত অপেক্ষা করছেন না সাকিব আল হাসান। শেষ খবর অনুযায়ী, তিনি এই সফর অসমাপ্ত রেখে ফিরছেন আজ সোমবার (২১ মার্চ) রাতেই । বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আরও একটি ম্যাচ বাকি। এছাড়া বাকি আছে দুই ম্যাচের টেস্ট সিরিজও। কিন্তু মা-সন্তানরা হাসপাতালে থাকায় সাকিব দেশে ফিরে আসছেন।

অবশ্য এদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছিলেন, ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ খেলে দেশে ফিরবেন সাকিব। জানা গেছে, তার মা, শাশুড়ি এবং তিন সন্তান হাসপাতালে ভর্তি আছেন। পরিবারের এ সংকটময় সময়ে পাশে থাকতে ওয়ানডে সিরিজ শেষ না করেই দেশে ফিরে আসছেন সাকিব।

তিনি জানিয়েছিলেন, ‘সাকিবের মা, তার শাশুড়ি, তার দুই সন্তান, তারা সবাই অসুস্থ হয়ে হাসপাতালে আছে। খুব সম্ভবত তাদের নিউমোনিয়া হয়েছে। ডেফিনিটলি একটা বড় ক্রাইসিস যাচ্ছে তার ফ্যামিলির ওপর দিয়ে। এদিকে সাকিবের খেলাও চলছে। এখন সে বুঝে উঠতে পারছে না কী করবে। ২৩ মার্চ আরেকটা ওডিআই আছে। ও সিদ্ধান্ত নিয়েছে তৃতীয় ওডিআই খেলে ও দেশে ফিরে আসবে।তবে পরিস্থিতি যদি খারাপের দিকে যায় তবে এর আগেও সাকিব দেশে ফিরতে পারেন বলেও তখন জানিয়েছিলেন জালাল ইউনুস।

এর আগে দল সূত্রে জানা গিয়েছিল, দক্ষিণ আফ্রিকা থেকেই ঢাকায় পরিবারের খবরাখবর নিচ্ছেন সাকিব। খেলা চালিয়ে যাবে কি না তখনও কোনো সিদ্ধান্ত না হওয়ায় পরবর্তী অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটা বলা হয়েছিল। এবার জালাল ইউনুসের বক্তব্যে পরিষ্কার হলো বিষয়টা।

গত বেশ কিছুদিন ধরেই হাসপাতালে রয়েছেন সাকিবের মা শিরিন আক্তার। এমনিতেই হার্টের জটিলতা রয়েছে তার। অবস্থা কিছুটা খারাপ হওয়ায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে সাকিবের মাকে। যদিও আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনো স্বাভাবিক অবস্থায় ফেরেনি বলেই খবর।

কদিন আগেই এক বছর পূর্ণ হওয়া সাকিবের একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও মেজ মেয়ে ইরাম হাসান নিউমোনিয়াতে আক্রান্ত। অন্যদিকে বড় মেয়ে আলাইনা হাসান অব্রিও ঠান্ডা জ্বরে ভুগছে। তিনজনই দাদির সঙ্গে একই হাসপাতালে ভর্তি আছে। যদিও তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

এছাড়া সাকিব আল হাসানের শাশু‌ড়ি ক্যানসারে আক্রান্ত। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, তার অবস্থা বেশ সংকটাপন্ন।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...