Don't Miss
Home / আজকের সংবাদ / রাতের রূপচর্চায় যে কাজগুলো করবেন

রাতের রূপচর্চায় যে কাজগুলো করবেন

এমএনএ ফিচার ডেস্ক:  সারাদিন পরে কেবল রাতের বেলায়ই একটু অবসর মেলে কর্মব্যস্ত মানুষের। তাই ত্বকের বাড়তি যত্নের সব চাইতে উপযুক্ত সময় হচ্ছে রাতের বেলা। রাতের রূপচর্চায় যে কাজগুলো করবেন তা নিয়ে এবারের বিশেষ প্রতিবেদন।

রাতের বেলায় এই বাড়তি যত্ন নিলে সারারাত তা আমাদের ত্বক ও দেহের অন্যান্য অংশের ক্ষতিটা নিরাময়ে কাজ করে। রাতে রূপচর্চার জন্য যে পদ্ধতিগুলো আপনি ব্যবহার করতে পারেন-এমএনএ’র পাঠকদেরকে সেটা জানাতেই আমাদের এ আয়োজন। প্রতিবেদনটি তৈরী করেছেন মোসাম্মৎ সেলিনা হোসেন।

১. সামান্য মধু ও দুধ মিশিয়ে ফ্রিজে রেখে দিন। প্রতি রাতে ঘুমানোর পূর্বে এটি ঠোঁটে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন। ঠোঁট ফাটা রোধ করার পাশাপাশি ঠোঁটের কোমলতা ও গোলাপি আভা বজায় থাকবে।

২. সকালে উঠে অনেকেরই অভিযোগ থাকে হাত পায়ের রুক্ষ ত্বক নিয়ে। এর জন্য রাতের বেলা ত্বকের যত্ন নেয়া অনেক বেশি জরুরী। প্রতিদিন রাতে ঘুমুতে যাওয়ার আগে অবশ্যই হাত পায়ের ত্বকে ময়েসচারাইজার লাগানো উচিৎ। চাইলে অলিভ অয়েল ম্যাসেজ করতে পারেন। কারণ অলিভ অয়েল প্রাকৃতিক ময়েশ্চারাইজার।

৩. মাত্র ১৫ মিনিটের মধ্যে একটি ফেইস মাস্ক তৈরি করে ত্বককে রাখুন সতেজ এই সময়েও। ১ চা চামচ গুঁড়ো দুধ কিংবা তরল দুধ নিয়ে এতে ১ চা চামচ মধু মেশান। এতে দিন ১ চা চামচ লেবুর রস। ভালো করে মিশিয়ে এই মাস্কটি ত্বকে লাগিয়ে রাখুন ১৫ মিনিট। এরপর ভালো করে ধুয়ে মুছে নিন। ত্বকের কোমলতা সকালেই টের পাবেন।

৪. চুলের রুক্ষতা চিরতরে দূর করতে তেলের তুলনা নেই। আর তেল যদি সারারাত চুলে রাখা যায় তবে আপনি সব সময়েই স্বাস্থ্যউজ্জ্বল চুলের অধিকারী হতে পারবেন। সব চাইতে ভালো হয় যদি আপনি ২/৩ টি তেল একসাথে মিশিয়ে রাতের বেলা চুলে লাগাতে পারেন। সকালে উঠে চুল শ্যাম্পু করে ফেলবেন। সপ্তাহে মাত্র ২ দিন ব্যস চুলের রুক্ষতা, মাথার ত্বকের সমস্যা এবং চুল পড়া একেবারে বন্ধ হবে।

৫. সকালে উঠে অনেকেই চোখের নিচেটা ফোলা দেখতে পান, কিংবা কালো সার্কেল অথবা কুঁচকে থাকতে দেখেন। এই সমস্যা সমাধানের জন্য রয়েছে আই ক্রিম। যদি আই ক্রিম না পান তবে ১ চা চাচমচ দুধ, ১ চা চামচ নারকেল তেল ও ভিটামিন ই ক্যাপস্যুল ভেঙে নিয়ে খুব ভালো করে মিশিয়ে রাতে ঘুমানোর পূর্বে চোখের চারপাশে লাগিয়ে ঘুমাবেন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...