Don't Miss
Home / সারাদেশ / রাত পোহালেই ভোট। কাল চসিক নির্বাচন

রাত পোহালেই ভোট। কাল চসিক নির্বাচন

এমএনএ সংবাদ ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন নিরপেক্ষ ভোটের আয়োজনের জন্য তৈরি ইসি। আগামীকাল উৎসবের রং দেখবে চট্টগ্রাম।
কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ইভিএম সহ নির্বাচন সামগ্রী। অন্যদিকে উন্নয়নের ধারাকে ধরে রাখতে শেখ হাসিনার নৌকাকে চট্টগ্রামের মানুষ বিজয়ী করবে বলে আশা রাখলেন সাবেক মেয়র আজম নাসির উদ্দিন। অপরদিকে এই ধরনের পাতানো নির্বাচনে বিএনপি আর অংশ নিবে না বলে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

নির্বাচনী আইন অনুযায়ী প্রার্থী আর ভোট চাইতে না পারলেও নৌকার প্রার্থী রেজাউল আলম চৌধুরীকে বিজয়ী করে নৌকার হাতে বিজয় তুলে দিতে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে দল সমর্থিত প্রার্থী এবং বিদ্রোহী পর্থীদের গৃহদাহ মিটাচ্ছেন শহরের সাবেক মেয়র আ জ ম নাসিরউদ্দিন।

আওয়ামীলীগ যখন নির্বাচনী সুমুদ্র পার হতে নানা কৌশল নিয়ে ব্যাস্ত তখন বিএনপি পার্থিব প্রধান নির্বাচনী সমন্বয়করী করি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বললেন নির্বাচনের কোনো নিরপেক্ষ ছবি নাই নির্বাচনের মাঠে। ভবিষ্যতে আর কোনো নির্বাচন নয় বলেও জানালেন তিনি।

দুদল যখন নানামুখী অভিযোগে ব্যস্ত তখন ইসি সকাল থেকে নির্বাচন সামগ্রী পাঠিয়ে দিয়েছে কেন্দ্রে। আগামীকাল উৎসবের রং দেখবে চট্টগ্রাম।

নির্বাচনকে সুষ্ঠু করতে মাঠে নেমেছে আইন শৃংখলা বাহিনীর প্রায় ১৫ হাজার সদস্য।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...