Don't Miss
Home / আজকের সংবাদ / রাশিয়ায় সন্ত্রাসী হামলা ঠেকিয়ে দিল সিআইএ

রাশিয়ায় সন্ত্রাসী হামলা ঠেকিয়ে দিল সিআইএ

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) দেওয়া তথ্যের ভিত্তিতে সেন্ট পিটার্সবুর্গে বড় ধরনের সন্ত্রাসী হামলা ঠেকাতে সক্ষম হয়েছে রাশিয়ার নিরাপত্তা বাহিনী। যুক্তারাষ্ট্র ও রাশিয়ার একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। রাশিয়ার নিরাপত্তা সংস্থা এফএসবি জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গের কাজান গির্জায় আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের।
রাশিয়ার এফএসবি নিরাপত্তা সংস্থা শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসলামিক স্টেটের (আইএস) সমর্থকদের একটি চক্রের ৭ জনকে গ্রেপ্তার করেছে। বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্রও উদ্ধার করেছে। ওই চক্রই ধর্মীয় প্রতিষ্ঠান কাজানস্কি ক্যাথেড্রালে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা করছিল।
এছাড়া, আরো কয়েকটি জনসমাগম এলাকায় তারা বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি নিচ্ছিল বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্রেমলিন।
এফএসবি’র এক বিবৃতিতে জানানো হয়, হামলাকারীদের বিরুদ্ধে চালানো অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ আইএস সমর্থক সাতজনকে গ্র্রেফতার করা হয়েছে। গত শনিবার ওই হামলার পরিকল্পনা ছিল সন্ত্রাসীদের। তবে এর আগেইই সিআইএ’র কাছ থেকে তথ্য পেয়ে হামলার পরিকল্পনা বানচাল করে দেয় রুশ কর্তৃপক্ষ।

হোয়াইট হাউস ও ক্রেমলিন নিশ্চিত করেছে, সন্ত্রাসী হামলা বিষয়ে আগাম তথ্য দেওয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। ফোনালাপকালে রুশ প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রকে সবসময় সন্ত্রাসী হুমকির বিষয়ে তথ্য জানাবে রাশিয়া।
হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ঘটনা ঘটার আগেই সন্ত্রাসীদের আটক করা গেছে। এই হামলা হলে বিপুল সংখ্যক মানুষ নিহত হওয়ার আশংকা ছিল।
গতকাল রবিবারে ক্রেমলিন থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, একটি সন্ত্রাসী দল পিটার্সবার্গের গির্জা ও অন্যান্য পাবলিক প্লেসে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করেছিলো।
রাশিয়ান সংবাদ সংস্থা ‘ইতার-তাস’র প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে ১৮টি সন্ত্রাসী হামলার পরিকল্পনা বানচাল করার কথা জানিয়েছে এফএসবি’র পরিচালক আলেক্সান্দার বোর্তনিকভ। সূত্র: বিবিসি।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...