Don't Miss
Home / আজকের সংবাদ / রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা

রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : রাশিয়ায় কামাচাতকা উপকূল ও আলাস্কার এল্যুশিয়ান দ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮।

সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় (আজ মঙ্গলবার সকালে) শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, শক্তিশালী ওই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, এটা এ বছরের দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্প।

নিকোলসকোয়ি শহর থেকে ১২৫ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উপকেন্দ্র ছিল আত্তু দ্বীপের পশ্চিমাঞ্চলে। এর গভীরতা খুব বেশি ছিল না। ভূপৃষ্ঠ থেকে মাত্র ৬ মাইল গভীরে এটি আঘাত হানে।

মার্কিন ভূ তাত্ত্বিক জরিপ সংস্থার মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো কামচাতকা উপকূল থেকে ১২৫ মাইল দূরে। ভূমিকম্পটি প্রথমে ৭ দশমিক ৭ মাত্রার ছিলো। এরপর কমে ৭.৪ মাত্রার হয়। পরে বেড়ে হয় ৭.৮ মাত্রার।

রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তীব্র ভূ-কম্পন অনুভূত হওয়ার পরেই মার্কিন প্যাসিফিক সুনামি সেন্টারের তরফে সমুদ্র তীরবর্তী ৩০০ কিলোমিটার এলাকা জুড়ে জারি হয়েছে সুনামি সতর্কতা। আশঙ্কা করা হয়েছিল ২ ফুট পর্যন্ত উঁচু ঢেউ আসতে পারে। তবে এখনও পর্যন্ত সুনামি আছড়ে পড়ার কোনো খবর নেই।

তবে ভূমিকম্পের পরেও বহু বার আফটার শক অনুভূত হয়েছে ওই এলাকায়। যার কম্পন মাত্রা ছিল ৫ ও এর আশেপাশে।

এদিকে সোমবার পেরুতে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ৪৪ কিলোমিটার। ভূমিকম্পটি পেরুর পুকুইওর থেকে ১৯৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...