Don't Miss
Home / সাহিত্যপাড়া / রূপের গোপন রহস্য জানালেন টাবু
অভিনেত্রী টাবু

রূপের গোপন রহস্য জানালেন টাবু

এমএনএ বিনোদন ডেস্ক : বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী টাবু। বলিউড সিনেমা ছাড়াও অংখ্য তামিল, বাংলা ও অন্যান্য ভাষাভাষির সিনেমায় কাজ করেছেন। এমনকি হলিউডেও অভিনয় করেছেন তিনি। বর্তমানে তার বয়স ৫০, তবুও চেহারায় রূপের কমতি নেই।টাবুর চেহারা দেখলে মনে হয় এখনো ৪০ পেরোতে পারেননি। কী করে এমন চেহারা ধরে রাখা সম্ভব? এমন প্রশ্ন অনেকের মনে জাগে কিন্তু এ অভিনেত্রীর জেল্লার রহস্য কয়জনই বা জানেন।

৪০ পেরিয়েও টানটান ও উজ্জ্বল ত্বক পেতে হলে প্রচুর যত্ন নেওয়া প্রয়োজন। আর তা না হলে চেহারায় বয়সের ছাপ পড়ে যায়। যা চেহারার লাব্যণতাকে মুছে দেয়। টাবু কীভাবে তার ত্বকের যত্ন নেন সেটি এবার জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

চলুন দেখে নেওয়া যাক তার এ যত্নের রহস্য-

প্রথমে আসা যাক টাবুর যা স্ক্রাব ব্যবহার করেন সে প্রসঙ্গে, তিনি কিন্তু বাহারি কোনো ব্র্যান্ডের প্রসাধনী সামগ্রীর কথা কখনো উল্লেখ করেন না। বরং নিজেই একটি স্ক্রাব বানিয়ে নেন। রোজ গোসলের আগে সি সল্ট এবং পেট্রোলিয়াম জেলির সেই স্ক্রাব ব্যবহার করেন এ বলি-তারকা।

একই সঙ্গে টাবু একটি পরামর্শ সবাইকে দিয়ে থাকেন। তা হল ভালো ঘুমের প্রয়োজনীয়তা। নিয়ম করে নিশ্চিন্ত ঘুম ছাড়া চেহারায় জেল্লা ধরে রাখা সম্ভব নয় বলেই মনে করেন এই তারকা সুন্দরী।

পানি খাওয়ার দিকেও বেশ জোর দেন এ অভিনেত্রী। সারা দিন অল্প অল্প করে পানি খেতে থাকেন টাবু। সঙ্গে নিয়মিত শরীরচর্চা করেন। সবই ফুটে ওঠে তার ত্বকে। অনেকেই ভাবেন বলি-অভিনেত্রী মানেই সবসময় মুখে প্রচুর মেকআপ থাকে। ব্যাগেও তাকে মেকাপের সব সরঞ্জাম।

কিন্তু টাবুর ব্যাগে কী থাকে জানেন? একটি কাজল, একটি উজ্জ্বল লাল লিপস্টিক, লিপগ্লস, সুগন্ধী আর পেট্রোলিয়াম জেলি। এর চেয়ে বেশি প্রসাধনী সামগ্রী তো অনেকেরই অফিসের ব্যাগে থাকে। কিন্তু টাবুর এর বেশি কিছুই নাকি প্রয়োজন হয় না। ত্বকের যত্নই কি তবে তার রূপের আসল রহস্য!

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...