Don't Miss
Home / আজকের সংবাদ / রোহিঙ্গা প্রত্যাবাসন জুনের মধ্যেই

রোহিঙ্গা প্রত্যাবাসন জুনের মধ্যেই

এমএনএ সংবাদ ডেস্ক :  জুনের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চায় বাংলাদেশ। মঙ্গলবার ত্রিপক্ষীয় বৈঠক শেষে এসব জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন। বলেন, গুরুত্বপূর্ণ ইস্যুতে একমত হয়েছে বাংলাদেশ, চীন ও মিয়ানমার।

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে আগের দুইবারের চেষ্টা ভেস্তে যাবার কারণে এবার অনেকটাই সাবধানী বাংলাদেশ। চীন-মিয়ানমারের সাথে এর আগে ত্রিপক্ষীয় বৈঠক হলেও ৩ দেশের সচিব পর্যায়ের বৈঠক এই প্রথম। যেখানে গ্রাম ভিত্তিক প্রত্যাবাসন ও ফেব্রুয়ারির শুরুতেই দুই দেশের ওয়ার্কিং গ্রুপের বৈঠকের প্রস্তাব দেয় বাংলাদেশ।

পরে সচিব মাসুদ বিন মোমেন জানান, বাংলাদেশ চায় বছরের দ্বিতীয় কোয়ার্টারে প্রত্যাবাসন শুরু করতে।

সচিব জানান, রোহিঙ্গা সংকট সমাধানে আরও কোনো দেশ বা জোট এলে আপত্তি নেই চীনের।

রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ দমনে এ বছরের মাঝামাঝিতে কাঁটাতারের বেড়া নির্মাণ শেষ হবে বলেও জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

x

Check Also

রাজশাহীতে উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি সংক্রমণ, শনাক্তদের দুই-তৃতীয়াংশ সমকামী

রাজশাহী প্রতিনিধি রাজশাহীতে নীরবে বাড়ছে এইচআইভি (এইচআইভি/এইডস) সংক্রমণ। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে ...