Don't Miss
Home / আজকের সংবাদ / র‌্যাব অভিযানে আশুলিয়ায় চার জঙ্গির আত্মসমর্পণ

র‌্যাব অভিযানে আশুলিয়ায় চার জঙ্গির আত্মসমর্পণ

এমএনএ রিপোর্ট : রাজধানীর সাভারে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চৌরাবালি এলাকায় ‘জঙ্গি আস্তানা’ থেকে সন্দেহভাজন চার জঙ্গি আত্মসমর্পণ করেছেন। আজ রবিবার দুপুর ১২টার দিকে বাড়ির ভেতর থেকে বের হয়ে তারা আত্মসমর্পণ করেন।

এর আগে গতকাল শনিবার রাত ১টা থেকে বাড়িটি ঘিরে রাখে র‍্যাব। আজ রবিবার সকালে ফের অভিযান শুরু হওয়ার পর থেকেই সেখানে থেমে থেমে গুলির শব্দ শোনা যায়। একপর্যায়ে সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানায় র‌্যাব।

এ বিষয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের জানান, সেখান থেকে চারজন ‘জঙ্গি’ আত্মসমর্পণ করেছেন। বাড়ির ভেতরে আরও দুই ‘জঙ্গি’ আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজাদ নামের এক ব্যক্তি নিজেকে পোশাক শ্রমিক পরিচয় দিয়ে চাকলগ্রামের চৌরাবালি গ্রামে ইব্রাহিমের বাড়িটি ভাড়া নেয়।

আজ শনিবার রাত ১টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটি ঘেরাও করে রাখা হয়েছে। এরপর থেকে সন্দেহভাজন জঙ্গিরা বাড়ির ভেতর থেকে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে চার দফায় গুলি ছুড়ে বলে জানিয়েছে র‌্যাব।

নিরাপত্তার স্বার্থে ওই এলাকার আশপাশের বাড়ির লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। রাস্তায় রাস্তায় বসানো হয়েছে চেক পোষ্ট। এ ছাড়া এ ঘটনায় ওই বাড়ির মালিক ইব্রাহিমকে আটক করেছে র‌্যাব।

এর আগে আজ রবিবার সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়েরর পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, একতলা বাড়ির ভেতরে থাকা সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পনের জন্য র‌্যাবের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। কিন্তু সেদিকে কর্ণপাত না করে জঙ্গিরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে একাধিকবার গুলি ছুড়েছে।

এ ছাড়া বাড়িটির ভেতরে একাধিক জঙ্গির অবস্থান রয়েছে বলে ধারণা করলেও ভেতরে কতজন জঙ্গি অবস্থান করছে সে বিষয়ে জানা যায়নি। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত র‌্যাব সদস্য মোতায়েন রয়েছে বলে জানান মুফতি মাহমুদ খান।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...