Don't Miss
Home / হোম স্লাইডার / র‍্যাংকিংয়ে উন্নতি রুট-অ্যান্ডারসনের
র‌্যাংকিংয়ে উন্নতি

র‍্যাংকিংয়ে উন্নতি রুট-অ্যান্ডারসনের

এমএনএ খেলাধুলা ডেস্ক : ভারতের বিপক্ষে দুই টেস্টে দুই সেঞ্চুরির সুবাদে টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে ইংল্যান্ড দলপতি জো রুটের। পাঁচ নম্বর থেকে তিনি উঠে এসেছেন দুই নম্বরে। তার উপরে আছেন কেবল নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। রুটের রেটিং পয়েন্ট ৮৯৩ ও উইলিয়ামসনের ৯০১। স্টিভেন স্মিথ আগের মতোই তিন নম্বরে আছেন। উন্নতি হয়েছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমেরও। পাকিস্তান অধিনায়ক ৭২৫ রেটিং পয়েন্ট নিয়ে ছয়ে চলে এসেছেন।

আইসিসি সর্বশেষ বুধবার (১৮ আগস্ট) টেস্ট র‌্যাংকিং হাল নাগাদ করেছে। র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে লর্ডস টেস্টে সেঞ্চুরি করা লোকেশ রাহুলেরও। ৩৭ থেকে তিনি উঠে এসেছেন ১৯ নম্বরে। বোলারদের মধ্য জেমস অ্যান্ডারসন, মার্ক উড ও মোহাম্মদ সিরাজেরও উন্নতি হয়েছে।

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৬৪ রানে আউট হয়েছিলেন জো রুট। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ১০৯ রান। ইংল্যান্ড ওই ম্যাচটি ড্র করতে সক্ষম হয়। লর্ডসে দ্বিতীয় টেস্টেও ব্যাটসম্যানদের মধ্য রুট এক প্রকার একাই লড়াই করেছেন বিরাট কোহলিদের বিপক্ষে। প্রথম ইনিংসে ১৮০ রান করার পর তিনি দ্বিতীয় ইনিংসে করেন ৩৩ রান। ইংল্যান্ড ম্যাচটি হেরে যায় ১৫১ রানের বড় ব্যবধানে।

অন্যদিকে প্রথম টেস্টে লোকেশ রাহুল প্রথম ইনিংসে ৮৪ ও দ্বিতীয় ইনিংসে ২৬ রান করেছিলেন। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তার ব্যাট থেকে আসে বীরত্বসূচক ১২৯ রান, পরের ইনিংসে করেন মাত্র ৫ রান। এর সুবাদে ব্যাটিং র‌্যাংকিংয়ে তার আঠারো ধাপ উন্নতি হয়েছে। ৩৭ নম্বর থেকে তিনি চলে এসেছেন ১৯ নম্বরে। এ ছাড়া ফাওয়াদ আলম ও ফাহিম আশরাফও ব্যাটিং ক্যাটাগরিতে সুখবর পেয়েছেন।

লর্ডস টেস্টে ভারতের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেছিলেন জেমস অ্যান্ডারসন। পরের ইনিংসে অবশ্য কোনো উইকেটই পাননি তিনি। এ কৃতিত্বের পর অ্যান্ডারসন উঠে এসেছেন ষষ্ঠ স্থানে। মার্ক উড ও মোহাম্মদ সিরাজ দুজনেরই উন্নতি হয়েছে। উড বর্তমানে অবস্থান করছেন ৩৭তম স্থানে এবং সিরাজ ৩৮তম স্থানে।

পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার অলরাউন্ড নৈপুণ্য প্রদর্শন করে শীর্ষস্থান ধরে রেখেছেন। এমনকি তিনি ঢুকে গেছেন বোলারদের র‌্যাংকিংয়ের সেরা দশেও। ৭৫৬ রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান ৯ নম্বরে।

ব্যাটিং র‌্যাংকিংয়ের সেরা পাঁচ

১। কেন উইলিয়ামসন ৯০১ রেটিং

২। জো রুট ৮৯৩ রেটিং

৩। স্টিভেন স্মিথ ৮৯১ রেটিং

৪। মার্নাস লাবুশানে ৮৭৮ রেটিং

৫। বিরাট কোহলি ৭৭৬ রেটিং

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...