Don't Miss
Home / জাতীয় / লকডাউনের কথা ভাবছে না সরকার : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী

লকডাউনের কথা ভাবছে না সরকার : পররাষ্ট্রমন্ত্রী

এমএনএ জাতীয় ডেস্ক : করোনা ভাইরাস বাড়লেও এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।আজ রবিবার (৯ জানুয়ারি) রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে বিদেশি কূটনীতিকদের টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

উদ্বোধনকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা ভাইরাস বাড়লেও এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার। লকডাউন হলে অনেক সমস্যার সৃষ্টি হয়।তিনি বলেন, টিকা সরবরাহ অব্যাহত রয়েছে। আরও ৩১ কোটি টিকা আমাদের লাইনআপে আছে।
ড. মোমেন বলেন, বিদেশি কূটনীতিকদের বুস্টার ডোজ টিকা দিতে পেরে আমরা আনন্দিত।গত বছরের ১০ ফেব্রুয়ারি থেকে ঢাকার বিদেশি কূটনীতিকদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়। এর প্রায় এক বছর পর আজ থেকে তারা বুস্টার ডোজ পাচ্ছেন।এদিন গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে বিদেশি কূটনীতিকদের মধ্যে ভারত, ব্রাজিল, ভ্যাটিকান সিটি, মালয়েশিয়া, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার টিকা নেন।

x

Check Also

আনসার বাহিনীর জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা, তিন আনসার সদস্য গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ও প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিকে ...