Don't Miss
Home / হোম স্লাইডার / লিওনার্দো ডিক্যাপ্রিওর নামে নতুন প্রজাতির গাছ
ডিক্যাপ্রিওর না

লিওনার্দো ডিক্যাপ্রিওর নামে নতুন প্রজাতির গাছ

এমএনএ বিনোদন ডেস্ক : লন্ডনে অবস্থিত ‘রয়্যাল বোটানিক গার্ডেন’-এর একটি গাছের নামকরণ হয়েছে বিখ্যাত অস্কারজয়ী অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর নামে।কিছুদিন আগেই বিজ্ঞানীরা একটি গাছের নতুন প্রজাতি আবিষ্কার করেন। সেই গাছটির নামই দেওয়া হয়েছে ‘ইউভারিওপসিস ডিক্যাপ্রিও’। গাছটি প্রাণ পায় কেবলমাত্র ক্যামেরুন জঙ্গলে। বিশ্বের অন্য কোনো কোণে এর অস্তিত্ব টের পাওয়া যায়নি। বিবিসি নিউজের রিপোর্ট অনুযায়ী, বিজ্ঞানীরা নাকি লিওনার্দোকে সম্মান জানাতেই তার নামে গাছের নতুন প্রজাতির নামকরণ করেছেন।

বেশ কিছুদিন থেকেই এই গুণী অভিনেতাকে দেখা যাচ্ছিল জঙ্গল বাঁচানো, গাছ কাটা বন্ধের মতো নানান সামাজিক প্রকল্পের কাজে। বিজ্ঞানীরা জানিয়েছেন, ‘এটা খুব কঠিন সময়। এই কঠিন সময়ে লিওনার্দো নিজে থেকে এগিয়ে এসে পাশে দাঁড়িয়েছেন। ইবো জঙ্গল বাঁচানোর চেষ্টা করছেন।’

গাছটিকে লিওনার্দোর নাম দিয়েছেন এক কিউ বিজ্ঞানী। গ্রীষ্মমণ্ডলীয় চিরহরিৎ গাছটি ৪ মিটার লম্বা। ১৫ সেন্টিমিটারের লম্বা লম্বা পাতা রয়েছে। চকচকে হলুদ ফুল হয় গাছের শরীরে। গাছটি ইলাং ইলাং পরিবারের। জঙ্গলের অল্প কিছু এলাকায় একে পাওয়া যায়। খুবই বিরল প্রজাতির একটি গাছ, জানিয়েছেন বিজ্ঞানীরা।

লিওনার্দোর যে প্রকৃতি ভালো লাগে এবং তিনি যে প্রকৃতিবান্ধব, স্পষ্ট বোঝা যায় তার সামাজিকমাধ্যমের পোস্টগুলো দেখলেই। গোটা টাইমলাইনজুড়ে কেবলই পশুপাখি, গাছগাছালি ও জঙ্গলের ছবি, ভিডিও।

x

Check Also

জীবন বিমা খাতে বকেয়া দাবির পাহাড়, আস্থার সংকটে পুরো সেক্টর

অর্থনৈতিক প্রতিবেদক বিমাকে বলা হয় বিপদের বন্ধু—দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক ...