Don't Miss
Home / আজকের সংবাদ / লেনদেনে সবচেয়ে এগিয়ে ছিল আজ ব্যাংকিং খাত

লেনদেনে সবচেয়ে এগিয়ে ছিল আজ ব্যাংকিং খাত

এমএনএ অর্থনীতি ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ বৃহস্পতিবার লেনদেনে সবচেয়ে এগিয়ে ছিল ব্যাংকিং খাত। মার্কেট অনেক ওঠা নামার মধ্যে থেকে পরবর্তীতে একটু নিচে অবস্থান করছে। সেল ভলিউম বেশি হয়েছে মার্কেটে। তাই দেখা গেছে অনেক শেয়ার দর হালকা কমেছে বাজারে। তবে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংকিং খাতে। অন্যান্য খাতের চেয়ে ক্যাশ ফ্লো এবং ট্রেড ভলিউম উভয়ই বেড়েছে।

লেনদেনের ভিত্তিতে দেখলে আজকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল টেক্সটাইল খাত এবং প্রকৌশল খাত। তুলনামুলক ভাবে মার্কেটের বাকি খাতগুলোর চেয়ে বেশি লেনদেন হয়েছে উভয় খাতেই। বলা যেতে পারে যে বিনিয়োগকারীরা এই খাতগুলোতে ট্রেড বেশি করছে।

ব্যাংকিং খাত : লেনদেনের ভিত্তিতে ব্যাংকিং খাত সবচেয়ে ভাল অবস্থানে দিন শেষ করেছে। মোট লেনদেনের পরিমান ছিল ২৩৮.৫ কোটি টাকা যা আগের দিনের তুলনায় ৫৭.৪ কোটি টাকার মত কম। বিগত দিনের চেয়ে আজকে এই খাতে লেনদেন হ্রাস পেয়েছে ১৯.৪০%। মোট লেনদেনে এই খাতের অবদান ছিল ২২.৮০%।

লেনদেন হওয়া ৩০ টি কোম্পানির মধ্যে বেড়েছে মাত্র ৯টি, কমেছে ১৫টি এবং অপরিবর্তিত ছিল ৬টি কোম্পানির শেয়ারের দাম।

সর্বাধিক বৃদ্ধি পাওয়া শেয়ার ছিল শাহজালাল ব্যাংকের যা দিন শেষে ১৮ টাকায় লেনদেন সমাপ্ত করে। আগের দিনের তুলনায় কোম্পানিটির দাম প্রায় ২.৮৬% বেশি। অন্যদিকে এই খাতে সর্বাধিক হ্রাস পাওয়া শেয়ার ছিল আইসিবিআই ব্যাংকের যা ৫.৮ টাকায় লেনদেন সমাপ্ত করে যা আগের দিনের তুলনায় ৩.৩৩% কম।

টেক্সটাইল খাত : লেনদেনের ভিত্তিতে টেক্সটাইল খাত দ্বিতীয় অবস্থানে দিন শেষ করেছে। টেক্সটাইল খাতে মোট লেনদেনের পরিমান ছিল ১৮৬.৪ কোটি টাকার মত যা আগের দিনের তুলনায় প্রায় ১৬.৪ কোটি টাকার মত বেশি। বিগত দিনের চেয়ে আজকে এই খাতে লেনদেন বেড়েছে ৯.৬৫%। মোট লেনদেনে এই খাতের অবদান ছিল ১৭.৮২%।

লেনদেন হওয়া ৪৮টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৩টি ,কমেছে ৩০টি কোম্পানির এবং অপরিবর্তিত ছিল ৫টি কোম্পানির শেয়ারের দাম।

সর্বাধিক বৃদ্ধি পাওয়া শেয়ার ছিল সায়হাম কোটন টেক্সটাইল। এই শেয়ারটি ২১.৬ টাকায় লেনদেন সমাপ্ত করে যা আগের দিনের তুলনায় প্রায় ৬.৪% বেশি। অন্যদিকে এই খাতে সর্বাধিক হ্রাস পাওয়া শেয়ার ছিল এইচ আর টেক্সটাইল যা ৪০.৮ টাকায় লেনদেন সমাপ্ত করে যা আগের দিনের তুলনায় ২.৪% কম।

প্রকৌশল খাত : প্রকৌশল খাত আজকে তৃতীয় অবস্থানে দিন শেষ করেছে। প্রকৌশল খাতে মোট লেনদেনের পরিমান ছিল ১১১.২ কোটি টাকার মত যা আগের দিনের তুলনায় ১০.৩০ কোটি টাকা কম। বিগত দিনের চেয়ে আজকে এই খাতে বিনিয়োগ হ্রাস পেয়েছে ৮.৪৮%। মোট লেনদেনে এই খাতের অবদান ছিল ৯.৬০%।

এই খাতে লেনদেন হওয়া ৩৪ টি কোম্পানির মধ্যে বেড়েছে ১৫টি এবং কমেছে ১৯টি কোম্পানির শেয়ারের দাম।

এই খাতে সর্বাধিক বৃদ্ধি পাওয়া শেয়ার ছিল ওয়েস্টার্ন মেরিন লিমিটেডের। এই কোম্পানির শেয়ার প্রতি ৩৯ টাকায় লেনদেন সমাপ্ত করে যা আগের দিনের তুলনায় ৫.৪১% বেশি। অন্যদিকে এই খাতে সর্বাধিক হ্রাস পাওয়া শেয়ার ছিল বিবিএস ক্যাবলস প্রতিষ্ঠানের যা ৮২.১ টাকায় লেনদেন সমাপ্ত করে যা আগের দিনের তুলনায় ৯.০৯% কম।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...