Don't Miss
Home / আন্তর্জাতিক / লেবানন-ইসরাইল সীমান্তে সংঘাত বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের

লেবানন-ইসরাইল সীমান্তে সংঘাত বন্ধের আহ্বান পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ (যুক্তরাষ্ট্র), ৯ আগস্ট, ২০২১ (বাসস ডেস্ক) : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস পুনরায় লেবানন ও ইসরাইল সীমান্ত সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন। খবর সিনহুয়ার।
গুতেরেসের প্রেস দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘মহাসচিব ইসরাইলে রকেট হামলা এবং লেবাননে পাল্টা বিমান ও কামান হামলাসহ লেবানন ও ইসরাইলের মধ্যে ব্লু লাইন বরাবর সাম্প্রতিক উত্তেজনা ছড়িয়ে পড়ার ব্যাপারে তার গভীর উদ্বেগের কথা প্রকাশ করেন।’

ব্লু লাইন হচ্ছে ২০০০ সালে জাতিসংঘ প্রকাশিত লেবানন ও ইসরাইলের মধ্যে একটি সীমান নির্ধারণী চিহৃ।
প্রেস দপ্তর জানায়, মহাসচিব সকল পক্ষকে সর্বোচ্চ ধৈর্য বজায় রাখার এবং লেবাননে জাতিসংঘ অন্তবর্তী বাহিনীর সাথে সক্রিয়ভাবে যোগাযোগ রাখার আহ্বান জানিয়েছেন।গুতেরেস শুক্রবারও একই ধারনের আহ্বান জানান।

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...