Don't Miss
Home / হোম স্লাইডার / শনিবার বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

শনিবার বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্ক : খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে দেশের চতুর্দেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আজ শনিবার (২৫ ডিসেম্বর) আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে।

গতকাল শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকার গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই- খুদা মিলন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, খ্রিস্টান ধর্মের বড়দিন উৎসব উপলক্ষে চারদেশীয় ব্যবসায়ীক সিন্ধান্তে শনিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই এই বন্দরে বাণিজ্য কার্যক্রম আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। একদিন বন্ধ থাকার পর রোববার (২৬ ডিসেম্বর) সকাল থেকে আবারও যথারীতি নিয়মে আমদানি-রপ্তানি চালু হবে।

x

Check Also

আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম–এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ...