Don't Miss
Home / আন্তর্জাতিক / শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি পাবে তালেবান সরকার
আফগানিস্তানে
WILMINGTON, DE November 24, 2020:Antony Blinken on stage during President- elect Joe Biden introduction of his cabinet member nominees at the Queen in Wilmington, DE on November 24, 2020.The President- elect along with Vice President- elect Kamala D. Harris introduced Antony Blinken for Secretary of State, Alejandro Mayorkas for Secretary of Homeland Security, Avril Haines for Director of National Intelligence, Linda Thomas-Greenfield for U.S. Ambassador to the United Nations, Jake Sullivan as National Security Adviser, and John Kerry as Special Presidential Envoy for Climate.(Photo by Demetrius Freeman/The Washington Post via Getty Images)

শর্তসাপেক্ষে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি পাবে তালেবান সরকার

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে তালেবান সরকারের সংগে শর্তসাপেক্ষে কাজ করার ও ভবিষ্যৎ আফগান সরকারকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।রবিবার (১৫ আগস্ট) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অবস্থানের কথা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। খবর দ্য হিন্দুস্তান টাইমস-এর।

তিনি জানান, আফগানিস্তানের জনগণ, বিশেষ করে নারী ও কিশোরীদের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা দেখালে এবং সন্ত্রাসীদের আশ্রয় না দিলে তালেবান সরকারকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, তার দেশ আফগানিস্তানের ক্ষমতা দখল করা তালেবান নেতৃত্বাধীন পরবর্তী সরকারের সংগে কাজ করা ও তাদের স্বীকৃতি দেওয়ার ব্যাপারে প্রস্তুত রয়েছে যদি, তালেবান তার দেশের জনগণ এবং নির্দিষ্ট করে নারী ও কিশোরীদের মৌলিক অধিকার রক্ষা করে এবং যুক্তরাষ্ট্রে হামলা করতে পারে এমন সন্ত্রাসীদের আশ্রয় না দেয়।

ক্ষমতা দখলকারী তালেবান নেতৃত্বাধীন সরকারের প্রতি জো বাইডেন প্রশাসনের স্বীকৃতি থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে ব্লিনকেন এসব কথা বলেন।শর্তগুলো না মেনে যদি তালেবানের আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা ও সমর্থনের প্রয়োজন হয় সেক্ষেত্রে তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না এবং তারা যুক্তরাষ্ট্র ভ্রমণের সুযোগ পাবে বলেও জানান ব্লিনকেন।

x

Check Also

আবারও ছড়িয়ে পড়ছে হাম, ২৩.২% শিশু দুই ডোজ নেওয়ার পরও আক্রান্ত

দেশে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। পরিস্থিতি সামাল দিতে সরকারকে একাধিক জরুরি পদক্ষেপ ...