Don't Miss
Home / হোম স্লাইডার / শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর স্ত্রী লিলি চৌধুরী মারা গেছেন

শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর স্ত্রী লিলি চৌধুরী মারা গেছেন

এমএনএ সংবাদ ডেস্ক :  শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর স্ত্রী ও প্রয়াত মিশুক মুনীরের মা নাট্যাভিনেত্রী লিলি চৌধুরী মারা গেছেন । সোমবার বিকেল সাড়ে পাঁচটায় বনানীর বাসভবনে শেষ নিঃশাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত আত্মীয় স্বজনদের দেখার জন্য লিলি চৌধুরীকে বনানী’র বাসভবনে রাখা হবে। এরপর সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য।

মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

 

x

Check Also

জামায়াত ফেরেশতাদের দল নয় : ডা. শফিকুর রহমান

এমএনএ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ...