Don't Miss
Home / আজকের সংবাদ / শাবিতে ছাত্রজোটের সমাবেশে ছাত্রলীগের হামলা, আহত ৯

শাবিতে ছাত্রজোটের সমাবেশে ছাত্রলীগের হামলা, আহত ৯

এমএনএ ক্যাম্পাস রিপোর্ট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিতে) ছাত্র ধর্মঘট সফলে প্রগতিশীল ছাত্রজোটের পালিত অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান জিয়ার নেতৃত্বে চালিয়েছেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে অনন্ত ৯ জন আহত হয়েছেন।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ভার্সিটি গেটে এলাকায় ছাত্রজোট নেতাকর্মীদের সমাবেশ চলাকালে এ হামলা চালানো হয়। আহতরা হলেন- শাবি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক প্রসেনজিৎ রুদ্র, সাধারণ সম্পাদক নাজিরুল আযিম বিশ্বাস, রুবায়েত আহমেদ, জয়দ্বীপ দাশ, রশিদ ইফাজ, এম কে মুনিম, তৌহিদুজ্জামান জুয়েল, আব্দুল্লাহ আল ক্বাফী, নাঈম আশরাফ আদিব।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রগতীশীল ছাত্রজোটের নেতাকর্মীরা ধর্মঘট সফল করতে বিশ্ববিদ্যালয় গেটে অবস্থান নিয়ে সমাবেশ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা শফিকুর রহমান জিয়ার নেতৃত্বে একদল ছাত্রলীগ নেতাকর্মী এ সমাবেশ হামলায় চালায়। হামলায় জয়দ্বীপ দাশের মাথা ফেটে যায়। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নবিরোধী ছাত্রদের আন্দোলেনে ছাত্রলীগের হামলার ঘটনার প্রতিবাদে দেশব্যাপী ছাত্র ধর্মঘট পালিত হচ্ছে।
এরই অংশ হিসেবে আজ সোমবার সকাল ৮টার দিকে ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ব্যানার ঝুলিয়ে অবস্থান নেন জোটের নেতারা। ফটকে অবস্থান নেয়ার কারণে শিক্ষার্থীদের কোনো বাস চলাচল করতে পারেনি।
পরে ছাত্রলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ভোগান্তির দোহাই দিয়ে ছাত্রজোটের অবস্থান কর্মসূচিতে হামলা চালান।
নাজিরুল আজম বিশ্বাস গণমাধ্যমকে বলেন, আমাদের শান্তিপূর্ণ সমাবেশ শফিকুর রহমান জিয়ার নেতৃত্বে একদল ছাত্রলীগ নেতাকর্মী হামলা চালিয়েছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছেন। আমরা এ হামলার বিচার চাই।
শাবি প্রক্টর জহীর উদ্দিন আহমেদ বলেন, আমি ছাত্রলীগের নেতাদের সাথে কথা বলেছি। তাদের কেউ হামলার বিষয়টি স্বীকার করেননি। তবে শুনেছি, ছাত্রলীগ নেতা শফিকুর রহমান জিয়ার নেতৃত্বে হামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
এদিকে ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা স্থগিত ছিল।
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...