Don't Miss
Home / হোম স্লাইডার / শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শুরু
বৈঠক শুরু

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শুরু

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান শুরু করার পরিকল্পনা করছে সরকার। এ বিষয়ে করণীয় ঠিক করতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শুরু হয়েছে।আজ রবিবার (৫

সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।বৈঠকে আরও উপস্থিত রয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী মো. তাজুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।এ ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ে সচিবরা উপস্থিত রয়েছেন।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...