Don't Miss
Home / আজকের সংবাদ / শিক্ষার্থীদের জন্য সপ্তাহে তিনদিন অনলাইন, তিনদিন অফলাইন ক্লাসের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের

শিক্ষার্থীদের জন্য সপ্তাহে তিনদিন অনলাইন, তিনদিন অফলাইন ক্লাসের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের

এমএনএ প্রতিবেদক

ইরান যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি সংকট মোকাবেলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নতুন পরিকল্পনা ভাবছে সরকার। এই প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তারা শিক্ষার্থীদের জন্য সপ্তাহে ছয় দিনের ক্লাসে তিন দিন অনলাইন ও তিন দিন অফলাইন ক্লাসের প্রস্তাব উত্থাপন করেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। তবে বুধবার এ সংক্রান্ত অফিস আদেশ জারি হতে পারে।

আজ (মঙ্গলবার) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, জ্বালানি সাশ্রয়ের নির্দেশনার আলোকে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে মেট্রোপলিটন এলাকায় অনলাইনভিত্তিক ক্লাস চালুর বিষয়টি গুরুত্ব পেয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষা বোর্ডের কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়েছে, সপ্তাহে ছয় দিনে ক্লাস নেওয়া হবে। এর মধ্যে তিন দিন সরাসরি (অফলাইন) এবং তিন দিন অনলাইনে ক্লাস নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের রোল নম্বর বা জোড়-বিজোড় তারিখ অনুযায়ী ক্লাস ভাগ করার ধারণা দেওয়া হয়েছে। অনলাইন ক্লাসের দিনেও শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে পাঠদান করতে হবে। বিজ্ঞান ও ব্যবহারিক বিষয়গুলোর জন্য ল্যাব ক্লাস সরাসরি নেওয়ার নির্দেশ রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘ ছুটির কারণে সৃষ্ট শিখন ঘাটতি পূরণ এবং জ্বালানি সংরক্ষণের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথমে পরীক্ষামূলকভাবে এই হাইব্রিড পদ্ধতি চালু করা হবে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...