Don't Miss
Home / আজকের সংবাদ / শিরোপা জয়ে বাংলাদেশের টার্গেট ২২২ রান

শিরোপা জয়ে বাংলাদেশের টার্গেট ২২২ রান

এমএনএ স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলংকার বিপক্ষে শিরোপা জয়ের জন্য ২২২ রানের টার্গেট পেয়েছে স্বাগতিক বাংলাদেশ।
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২২১ রান তুলতে সক্ষম হয় শ্রীলংকা। দলের পক্ষে উপুল থারাঙ্গা সর্বোচ্চ ৫৬ রান করেন। এছাড়া দিনেশ চান্দিমাল ৪৫ ও নিরোশান ডিকভেলা ৪২ রান করেন।
বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন ৪৬ রান দিয়ে ৪টি, মোস্তাফিজুর রহমান ২৯ রান ২টি এবং মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা ও মোহাম্মদ সাইফুদ্দিন একটি করে উইকেট নেন।
আজ শনিবার বেলা ১২টায় ঢাকার মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে।
টস হেরে বোলিং করতে নেমে শুরুতেই স্পিনার মেহেদি হাসান মিরাজের হাতে বল তুলে দেন টাইগার অধিনায়ক মাশরাফি। আস্থার প্রতিদান দিতে দেরি করেননি মিরাজ। নিজের দ্বিতীয় ওভারেই তুলে নেন লংকান ওপেনার ধানুশকা গুনাথিলকাকে। মিরাজের করা ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে উড়িয়ে মারতে গিয়ে গুনাথিলকা মিডঅফে তামিম ইকবালে হাতে ধরা পড়লে শ্রীলংকার প্রথম উইকেটের পতন হয়।সাজঘরে ফেরার আগে গুনাথিলকা করেন ৬ রান।
গুনাথিলকার বিদায়ের পর ব্যাট করতে নামা কুশল মেন্ডিস নেমেই ঝড় তোলেন। তিন ছক্কা ও দুই চারে ৮ বলেই তুলে নেন ২৮ রান। তবে বিপদ বাড়তে দেননি টাইগার অধিনায়ক মাশরাফি। ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসেই আঘাত হানেন ম্যাশ। ওভারের শেষ বলে মাশরাফিকেও উড়িয়ে মারতে চেয়েছিলেন মেন্ডিস। তবে এবার আর পারেননি, মিডঅনে ধরা পড়েন মাহমুদুল্লাহর হাতে। শেষ পর্যন্ত ৯ বলে ২৮ রান করেই সাজঘরের পথ ধরেন তিনি।
মেন্ডিস সাজঘরে ফেরার পর ব্যাট করতে নামেন লংকান উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা। তাকে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন উপুল থারাঙ্গা। তৃতীয় উইকেটে এ জুটি দলীয় সংগ্রহে যোগ করেন ৭১ রান। ইনিংসের ২৪তম ওভারে বোলিংয়ে এসে ডিকভেলাকে সাজঘরে ফেরত পাঠিয়ে জুটি ভাঙেন সাইফুদ্দিন। সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ডিকেভেলা করেন ৪২ রান।
ডিকভেলার বিদায়ের পর ব্যাট করতে নামেন লংকান অধিনায়ক দিনেশ চান্দিমাল। তাকে সঙ্গে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে দলীয় সংগ্রহে আরও ৪৫ রান যোগ করেন থারাঙ্গা। এর মাঝে নিজে তুলে নেন অর্ধশতক। ইনিংসের ৩৬তম ওভারে বোলিংয়ে এসে থারাঙ্গাকে বোল্ড করে সাজঘরে ফেরত পাঠিয়ে জুটি ভাঙেন মোস্তাফিজ। থারাঙ্গা করেন ৫৬ রান। থারাঙ্গাকে সাজঘরে ভেরত পাঠানোর মধ্য দিয়ে ওয়াডেতে নিজের ৫০তম উইকেট শিকার করেন মোস্তাফিজ।
ইনিংসের ৩৯তম ওভারে বল করতে এসে আঘাত হানেন পেসার রুবেল হোসেন। ব্যক্তিগত ২ রানে ব্যাট করতে থাকা থিসারা পেরেরাকে তামিম ইকবালের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরত পাঠান তিনি। শ্রীলংকার সংগ্রহ তখন ৫ উইকেটে ১৬৩ রান।
ফাইনালের আগের ম্যাচে শ্রীলংকার কাছে বড় ব্যবধানে হারা টাইগাররা এই ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। আগে ম্যাচে দলে থাকা এনামুল হক, নাসির হোসেন ও আবুল হাসান রাজু ফাইনালের একাদশ থেকে বাদ পড়েছেন। তাদের জায়গায় দলে ঢুকেছেন মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন ও মেহেদি হাসান মিরাজ।
অন্যদিকে আগের ম্যাচের দলে একটি পরিবর্তন এনে ফাইনালের একাদশ গড়েছে শ্রীলংকা। বাংলাদেশের বিপক্ষে আগের ম্যাচের দল থেকে বাদ পড়েছেন লক্ষ্মণ সান্দাকান। তার স্থলে দলে জায়গা পেয়েছেন শেহান মাদুশঙ্কা।
ত্রিদেশীয় কোনো সিরিজে এখন পর্যন্ত শিরোপা জিততে না পারা বাংলাদেশ এই শিরোপা নিজেদের করে নিতে মুখিয়ে আছে। অন্যদিকে ফাইনালের আগে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে অনেকটা ফুরফুরে মেজাজে থাকা শ্রীলংকাও ট্রফির অন্যতম দাবিদার। সে হিসেবে একটি জমজমাট ফাইনাল দেখার আশা করতেই পারেন দর্শকরা।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
শ্রীলংকা একাদশ : উপুল থারাঙ্গা, ধানুশকা গুনাথিলকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, সুরঙ্গা লাকমল, দুশমন্ত চামিরা ও শেহান মাদুশঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা : ৫০ ওভারে ২২১ (গুনাথিলাকা ৬, থারাঙ্গা ৫৬, মেন্ডিস ২৮, ডিকভেলা ৪২, চান্দিমাল ৪৫, থিসারা ২, গুনারত্নে ৬, দনঞ্জয়া ১৭, মদুশঙ্কা ৭, লাকমল ২, চামিরা ১*; মিরাজ ১/৫৩, মাশরাফি ১/৩৫, মুস্তাফিজ ২/২৯, মাহমুদউল্লাহ ০/১৮, সাইফ ১/১৫, সাকিব ০/২০, রুবেল ৪/৪৬)
x

Check Also

ব্যাংক রেজুলেশন আইন ২০২৬ দুর্নীতি সহায়ক, লুটেরাদের পুনর্বাসন আত্মঘাতী: টিআইবি

অর্থনৈতিক প্রতিবেদক সদ্য পাস হওয়া ব্যাংক রেজুলেশন আইন, ২০২৬ নিয়ে কঠোর সমালোচনা করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনার ...