Don't Miss
Home / হোম স্লাইডার / শেষ মুহুর্তের গোলে রিয়ালের স্বস্তি
রিয়ালের

শেষ মুহুর্তের গোলে রিয়ালের স্বস্তি

এমএনএ খেলাধুলা ডেস্ক : ইন্টার মিলানের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠে ছেড়েছে তারা। ম্যাচের একমাত্র গোলটি এসেছে ব্রাজিলিয়ান তরুণ তারকা রদ্রিগোর পা থেকে।ম্যাচে শুরু থেকে একের পর এক আক্রমণে রিয়াল মাদ্রিদকে কোণঠাসা করে রেখেছিলো ইন্টার মিলান। কিন্তু কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি। তবে সময়মতো গোল আদায় করে জয় নিয়ে মাঠে ছাড়ে স্প্যানিশ জায়ান্টরা।‌’ডি‌’ গ্রুপের প্রথম ম্যাচে ইন্টারের মুখোমুখি হয়েছিল রিয়াল। ম্যাচের একদম শেষ মুহূর্তে করা গোলে ১-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছেড়েছে কার্লো আনচেলোত্তির শিষ্যরা।

নিজেদের ঘরের মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে ইন্টার। পুরো ম্যাচে গোলের জন্য ১৮টি শট করে তারা, যার মধ্যে ৫টি ছিলো পোস্টে। তবে গোল হয়নি একটিও। অন্যদিকে মাত্র দুটি শট লক্ষ্যে রেখে একটি গোল আদায় করে নেয় রিয়াল।পুরো ম্যাচে গোল না হওয়ায় হতাশায় পোড়ে দু’দলই। দুই বদলি খেলোয়াড় এদুয়ার্দো কামাভিঙ্গা আর রদ্রিগোই গড়ে দেন পার্থক্য। অবশেষে ম্যাচের ৮৯ মিনিটে গিয়ে ডেডলক ভাঙেন রিয়ালের তরুণ তুর্কি রদ্রিগো। সতীর্থের বাড়ানো বলে গোল করেন ফরোয়ার্ড রদ্রিগো।

তবে এর আগে দু‌’দলের সামনেই এসেছিল গোলের সুবর্ণ সুযোগ। কিন্তু লাউতারো মার্টিনেজ, করিম বেনজেমা, এডের মিলিটাওদের ব্যর্থতায় মেলেনি গোলের দেখা। তাই শেষ সময়ের গোলই ব্যবধান গড়ে দেয়।অন্যদিকে একই গ্রুপের আরেক ম্যাচে মলডোভার ক্লাব শেরিফ তিরাসপুলের মাঠে খেলতে গিয়ে ২-০ গোলে হেরে ফিরেছে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্ক।

x

Check Also

দীর্ঘ ২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে হামলা মামলার বিচার

বিশেষ প্রতিবেদন বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে যখন সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, তখনও অনেকের মনে ফিরে ...