Don't Miss
Home / আজকের সংবাদ / সকালের নাস্তায় আলু পরোটা

সকালের নাস্তায় আলু পরোটা

মোহাম্মদী নিউজ এজেন্সী (এমএনএ) : সকালের নাস্তায় তৈরি করে ফেলুন না একটু ভিন্নধর্মী আলু পরোটা। খুবই সুস্বাদু আলু পরোটা তৈরি করতে অন্যান্য আলু পরোটা তৈরির চাইতেও সময় কম লাগবে এবং সেই সাথে স্বাদের দিকেও বেশ ভালো নজর যাবে।

সকালের নাস্তা নিয়ে গৃহিণীদের চিন্তার অন্ত নেই। একে তো সময় কম থাকে তার উপর প্রতিদিন একই ধরণের খাবার হয়ে যাওয়া নিয়েও চিন্তা রয়ে যায়। এছাড়াও সকালে ২/৩ ধরণের আইটেম করা একেবারেই দুঃসাধ্য। সাধারণ পরোটা তৈরি করলে তার সাথে অন্য কিছু না করলে খাওয়া যায় না। কিন্তু যদি আপনি পরোটারই একটু ভিন্ন স্বাদ তৈরি করেন তাহলে কিন্তু শুধু পরোটাই খাওয়া যায়।

চলুন তাহলে সকালের নাস্তায় আলু পরোটার খুবই সহজ রেসিপিটি দেখে নেয়া যাক। রেসিপিটি দিয়েছেন-ওয়ারিসা আফসিন নাওমি

feature-image

প্রয়োজনীয় উপকরণ:
দেড় থেকে ২ কাপ আটা, ১ কাপ পিষে নেয়া সেদ্ধ আলু, লবণ স্বাদ মতো, ১ টেবিল চামচ ধনে গুঁড়ো, দেড় চা চামচ লেবুর রস, ২ চা চামচ জিরা গুঁড়ো, কাঁচা মরিচ, আদা ও রসুন বাটা (এই ৩ টি নিজের স্বাদ অনুযায়ী নেবেন), ১ চা চামচ আজোয়াইন (ইচ্ছা, না দিলেও চলবে), আধা চা চামচ হলুদ গুঁড়ো, ১ টেবিল চামচ ধনে পাতা কুচি, দই প্রয়োজন হলে, তেল/ ঘি পরিমাণমতো।

প্রস্তুত পদ্ধতি:
প্রথমেই সেদ্ধ আলু নিয়ে ভালো করে পিষে নিন যাতে এতে দলা না থাকে। এরপর আলুর সাথে সকল মশলা ধরণের উপকরণ, ধনেপাতা কুচি, সামান্য আটা ও তেল একবারে দিয়ে ভালো করে হাতে মেখে নিন।

অল্প অল্প করে আটা প্রয়োজন অনুযায়ী দিয়ে রুটি বানানোর মতো ডো তৈরি করে নিন। যদি ডো অনেক শুকনো মনে হয় তাহলে একটু দই দিয়ে ভালো করে মেখে রুটি তৈরির ডো তৈরি করে নিন।

এরপর রুটি বেলার মতো করে ছোট ছোট অংশ ছিঁড়ে নিয়ে সাধারণ রুটির চাইতে একটু মোটা ধরণের রুটি তৈরি করে নিন।

একটি তাওয়া গরম করে নিয়ে নিজের পছন্দমতো তেলে ভেজে নিন আলু পরোটাগুলো। মনে রাখবেন একটু মোটা রুটি তৈরি করা হয়েছে সুতরাং আপনাকে সবদিক উলটে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে।

ব্যস, ভাজা হয়ে গেলে নামিয়ে সকালের নাস্তায় পরিবেশন করুন অত্যন্ত সুস্বাদু আলু পরোটা।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...