ব্লাউজের ডিজাইনে হয়ে উঠুন মোহময়ী
Posted by: News Desk
February 2, 2019
এনএনএ ফিচার ডেস্ক : সুন্দর শাড়ির সঙ্গে ব্লাউজ মানানসই না হলেই গোটা সাজটা মাঠে মারা যায়। তাই, ব্লাউজের ডিজাইন হতে হবে একেবারে পারফেক্ট। কারণ, দামি শাড়ির মতোই সমান গুরুত্ব রয়েছে ম্যাচিং ব্লাউজের। তার উপর আবার সামনেই আসছে ঈদ। আর কয়েকটা দিন দেরি করা মানেই টেলরের দোকান থেকে ফিরতে হবে খালি হাতে৷ তাই, মনপছন্দ ব্লাউজ বানতে দিতে হবে এখনই। কিন্তু, কোনো ডিজাইনে বানাবেন সেটা বুঝে উঠতে পারছেন না তো? তার জন্য সাহায্য করবো আমরা।
টাই আপ ব্লাউজ ব্যাক নেক :
এই ধরনের জিডাইনই এখন ফ্যাশনে ইন৷ এই ব্লাউজের পিঠে ফিতে লাগানো থাকে। আবার পিঠ পুরোটাই ব্যাকলেস হতে পারে। আবার শুধু মাত্র ফিতে বা ডিপ নেকের সঙ্গে উপরের দিকে ফিতে লাগানোও হতে পারে। ফিতে থাকে বলেই আপনি নিজেই আপনার শরীরের সঙ্গে এটি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। কোন সাধারণ শাড়ি বা দামি শাড়ির সঙ্গে এই ব্লাউজ দারুণ মানায়। যারা লেহেঙ্গা পরতে চান, তারাও এই ধরনের ব্লাউজ পরতে পারেন। কিন্তু খেয়াল রাখবেন যাতে ব্লাউজের ফিতে কনট্রাস্ট কালারের হয়।
ভি শেপড ব্যাক নেক ব্লাউজ :
যাদের শরীরের গড়ন একটু মোটার দিকে, তাদের জন্য এই ধরনের ডিজাইন একেবারে পারফেক্ট। এতে আপনাকে অনেক বেশি আকর্ষণীয় বলে মনে হবে। জর্জেট বা ক্রেপ শাড়ির সঙ্গে এই ধরনের ব্লাউজ বেশ ভাল মানায়। পিঠের দিকে ডিপ ভিপ শেপ কাটিংয়ের সঙ্গে লটকন ব্যবহার করে নিজেকে আরও ফ্যাশনেবল করে তুলুন।
হাই নেক ব্লাউজ :
যাদের চেহারা একেবারে ছিপছিপে বা যারা খুব রোগা, তারা হাই নেক ব্লাউড ব্যবহার করতে পারেন। যদিও শুধু রোগা নয় মাঝারি চেহারার মহিলারাও এই ধরনের ব্লাউজ ব্যবহার করতে পারেন। হাই নেকের সঙ্গে ফুল স্লিভ হলে তো কথাই নেই। হাতের কব্জির কাছে সামান্য কুচি দিয়ে নিতে পারেন৷ পিঠে যদি কাজ করা থাকে, তবেও এটি ভালো মানাবে। যেকোনো দামি শাড়ির সঙ্গে এই ব্লাউজ দেখতে খুব ভালো লাগে। এছাড়াও নেটের শাড়ির সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচ করে এই ধরনের ব্লাউজ ব্যবহার করতে পারেন।
কাট ওয়ার্ক ব্লাউজ উইথ ব্যার নেক ডিজাইন:
যেকোনো ডিজাইনার শাড়ির এই ধরনের ব্লাউজ খুব ভালো মানায়৷ স্লিভ লেস বা থ্রি কোয়ার্টার স্লিভের সঙ্গে এই ধরনের ব্লাউজ বানাতে পারেন। সঙ্গে লটকন দিয়ে নিলে আপনার পিঠ আরও মোহময়ী হয়ে উঠবে। কাটওয়ার্ক ব্লাউজে ত্রিমাত্রিক এফেক্ট পাওয়া যায়।
হয়ে ব্লাউজের ডিজাইনে উঠুন মোহময়ী 2019-02-02