Don't Miss
Home / আজকের সংবাদ / সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলোচনা সভা

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলোচনা সভা

চুয়াডাঙ্গা প্রতিনিধি :  দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে  ‘ইসলামের দৃষ্টিতে সন্ত্রাস ও জঙ্গী নির্মূলে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলা এই সভায় ইমাম-আলেমসহ সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার Jongi-2মানুষ অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর বলেন, সারা বিশ্বে ইসলামের নামে যে জঙ্গিবাদ দেখছি, সেটা ইসলাম সমর্থন করে না। জঙ্গিবাদ দমনে ইমামসহ আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। ইসলামের মর্যাদা ধরে রাখতে ইমামসহ সকলকে এক সাথে কাজ করার প্রয়োজন। দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই দেশের একটি মহল নানাভাবে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাইছে।

দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান, চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক উপজেলা আ.লীগের সেক্রেটারী মাহফুজুর রহমান মঞ্জু ও আব্দুল ওদুদ শাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...