Don't Miss
Home / ইসলাম ও ধর্ম / সন্ধ্যায় বৈঠকে বসছে রমজানের চাঁদ দেখা কমিটি

সন্ধ্যায় বৈঠকে বসছে রমজানের চাঁদ দেখা কমিটি

এমএনএ রিপোর্ট : পবিত্র রমজান মাস শুরুর তারিখ নির্ধারণ এবং রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনাসহ এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ শুক্রবার সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে তা জানানোর কথা জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন।

এদিকে আগামীকাল শনিবার প্রথম রোজা পালন করবে আরব দেশসমুহ। সে হিসাবে আগামীকাল শনিবার রাতে সেহরি খেয়ে প্রথম রোজা পালন করার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে।

x

Check Also

হজযাত্রীদের সেবায় গাফিলতি করলে ব্যবস্থা নেওয়া হবে, সৌদিতে মেডিকেল টিমকে ধর্মমন্ত্রী

এমএনএ প্রতিবেদক সৌদি আরবে হজ কার্যক্রম মনিটরিংয়ের প্রথম দিন ব্যস্ত সময় পার করেছেন ধর্মমন্ত্রী কাজী ...