Don't Miss
Home / হোম স্লাইডার / সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৭ টাকা
তেলের দাম আবারও

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৭ টাকা

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্ক : সয়াবিন তেলের দাম আবারও বাড়ল। বিশ্ববাজারে দাম বাড়ার কারণ দেখিয়ে দেশে ভোজ্যতেলের দাম লিটারে এক লাফে ৭ টাকা বাড়ানো হয়েছে।মঙ্গলবার (১৯ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়কে এ কথা জানিয়েছে বাংলাদেশ ভোজ্যতেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদক সমিতি।এখন থেকে খুচরায় বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকায় বিক্রি হবে। আগের দর ছিল ১৫৩ টাকা।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও অপরিশোধিত পাম তেলের দাম বাড়ায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তেলের এই দাম নির্ধারণ করেছে সংগঠনটি।এ ছাড়া পাঁচ লিটারের এক বোতল তেল পাওয়া যাবে ৭৬০ টাকায়, যা এত দিন ৭২৮ টাকা ছিল। এ ছাড়া খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৩৬ টাকা ও বোতলজাত পাম সুপার তেল ১১৮ টাকা দরে কিনতে পারবেন ক্রেতারা।

x

Check Also

বাজেটে ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ আসছে না: বাণিজ্যমন্ত্রী

এমএনএ প্রতিবেদক আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো অতিরিক্ত চাপ বা নেতিবাচক ...