Don't Miss
Home / আন্তর্জাতিক / সরকার গঠনের জন্যে রাষ্ট্রপতি সহ বিভিন গোষ্ঠীর সঙ্গে আলোচনা তালেবানের
আলোচনা তালেবানের

সরকার গঠনের জন্যে রাষ্ট্রপতি সহ বিভিন গোষ্ঠীর সঙ্গে আলোচনা তালেবানের

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান রাজধানী কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর এখন পুরো দেশটি বলতে গেলে তালেবানদের দখলে। এদিকে সরকার গঠনের জন্যে এরই মধ্যে সাবেক রাষ্ট্রপতি হামিদ কারজাইসহ বিভিন গোষ্ঠীর সঙ্গেও আলোচনা শুরু করে দিয়েছে তালেবানরা।এরই মধ্যে তালেবানের কালচারাল কমিশনের প্রধান আব্দুল কাহার বালখি আন্তুর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তালেবানদের ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন ইস্যুতে সাক্ষাতকার দিয়েছেন।

আফগানিস্তানে তালেবানদের সরকার গঠন নিয়ে আল জাজিরার এক প্রশ্নের জবাবে বালখি বলেন, নতুন সরকার গঠনে কাজ চলছে এবং অবশ্যই আমরা ভালো একটা সিস্টেমের মধ্যে কাজ করতে পারবো। তবে দেশের রাজধানী কাবুল থেকে কান্দাহারে স্থানান্তর করা হবে কিনা সেটি নিয়ে আলোচনা চলছে। কারণ কান্দাহার তালেবানদের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কান্দাহারেই তালেবানরা তাদের গোষ্ঠীর সূচনা করে।

কাবুল বিমানবন্দরে বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে কাজ করছি। বিমান বন্দরের ভেতরের পরিস্থিতি যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করছে, বিমানবন্দরের বাইরে চেকপোস্ট আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
তালেবান কাবুল দখলের পর আফগান নাগরিকদের দেশ ছাড়ার প্রসঙ্গে বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য কিছু নাগরিক দেশ ছাড়তে বিমানবন্দরে ভিড় করছেন। আমরা সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছি। তবে ভয়, আতঙ্ক এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তাদের মধ্যে রয়েছে। তবে আমরা কাউকে ক্ষতি করবো না।

এদিকে সকল রিপোর্ট ব্যর্থ করে দিয়ে এত দ্রুত কিভাবে তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নিলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দ্রুত করতে পেরেছি তাই মানুষ বিস্মিত হয়েছে। তবে আমরা যখন কাবুলে প্রবেশ করি, এটি কোনো পূর্ব পরিকল্পনা ছিল না। আমরা প্রথমে কাবুলের বাইরে এসে একটি সরকার গঠনের জন্যে আলোচনার আহবান করেছি। তবে এরই মধ্যে আফগান সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা চলে গেলেন, এরপর আমরা পুরোটা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হলাম।

এদিকে আফগান নারীদের অধিকার প্রসঙ্গে বালখি বলেন, নারীদের অধিকার নিয়ে আমরা আলোচনা করছি, কীভাবে আমরা একটি ভালো সিদ্ধান্তে পৌঁছতে পারি সে বিষয়ে আরো আলোচনা হচ্ছে। ইসলামী আইনে সবার অধিকার রয়েছে। এমনকি শিশুদেরও অধিকার রয়েছে। এছাড়া ইসলামি আইনে নারী অধিকার নিয়ে কোনো অস্পষ্টতা নেই। আমরা সবচেয়ে ভাল অধিকার সংরক্ষণ করতে পারবো।
তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী বলা হয় বলে দৃষ্টি আকর্ষণ করা হলে বালখি বলেন, আমি মনে করি না আফগান জনগণ আমাদের আমাদের সন্ত্রাসী মনে করে। এটি শুধু যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের ব্যবহার করা শব্দ। তাদের তথাকথিত ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধ’ নাম দিয়ে এটি ব্যবহার করা হতো।

x

Check Also

দিল্লি বিমানবন্দরে অপেক্ষায় রাখার প্রতিবাদে ফিরে এসেছি: জাহেদ উর রহমান

এমএনএ প্রতিবেদক ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখার ঘটনাকে হয়রানিমূলক ...