Don't Miss
Home / আজকের সংবাদ / সরিষার তেলে ঝাল গরুর মাংস

সরিষার তেলে ঝাল গরুর মাংস

এমএনএ ফিচার ডেস্ক : গরুর মাংস সকলেরই প্রিয় খাবার। যাদের গরুর মাংসে সমস্যা রয়েছে তারাও গরুর মাংস দেখলে খাওয়ার লোভ সামলাতে পারেন না। আমাদের বাঙালিয়ানা স্বাদের গরুর মাংসের তুলনা অন্য কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। চলুন তবে আজকে শিখে নেয়া যাক এমনই একটি পদ ‘সরিষার তেলে ঝাল মাংস’।

উপকরণঃ

– ১ কেজি গরুর মাংস
– ৪/৫ টি বড় পেঁয়াজ (মোটা করে কাটা)
– আদাবাটা ২ টেবিল চামচ
– রসুন বাটা ৪ চা চামচ
– হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ
– মরিচ গুঁড়ো ৪ চা চামচ
– ২ কাপ দুধ
– লবণ স্বাদ মতো
– ৫/৬ টি শুকনো মরিচ
– কাঁচামরিচ আস্ত ৮-১০টি
– ৪/৫ টি এলাচ
– ২ টি তেজপাতা
– ২ খণ্ড দারুচিনি
– ৫/৬ টি লবঙ্গ
– সরিষার তেল পরিমাণমতো

পদ্ধতিঃ

– মাংস কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে দুধ, ২ চা চামচ মরিচ গুঁড়ো, ২ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ আদা বাটা ও ৩ টেবিল চামচ সরিষার তেল দিয়ে মাংস ৩০ মিনিট মেরিনেট করে রাখুন।

– প্রথমে একটি প্যানে সরিষার তেল গরম করে এতে শুকনো মরিচ দিয়ে ভেজে নিন। এরপর এতে পেঁয়াজ, তেজপাতা এবং গরম মসলা দিয়ে অল্পক্ষণ ভেজে নিয়ে আদা ও রসুনবাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে মসলা কষে নিন।

– মসলা ভালো করে কষে এলে গরুর মাংস দিয়ে ভালোভাবে নেড়ে দিন এবং কষাতে থাকুন। মাংস কষিয়ে এতে অল্প পানি দিন।

– যখন বুঝবেন মাংস মাখামাখা হয়ে আসছে তখন কাঁচামরিচ দিয়ে মাংস চুলার উপরে রেখে দিন আরও ১০ মিনিট।

– ১০ মিনিট পর চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন খুব সহজ ‘সরিষার তেলে ঝাল মাংস’।

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...