Don't Miss
Home / হোম স্লাইডার / সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী

এমএনএ রিপোর্ট : সশস্ত্র বাহিনী বিভাগের নিজ কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার সকালে তিনি সেখানে গেলে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। চতুর্থবারের মত প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর সেনানিবাসে পৌঁছেই স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের শ্রদ্ধা জানিয়ে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন শেখ হাসিনা।

সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের শিখা অনির্বানে পৌঁছলে তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানরা ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও)। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে রক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এরপর সশস্ত্র বাহিনী বিভাগে নিজ কার্যালয়ে প্রথম কর্মদিবস কাটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন।

সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপেদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক।

তিন বাহিনীর প্রধানরা এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার প্রধানমন্ত্রীর সঙ্গে তার সশস্ত্র বাহিনীর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

পরবর্তীতে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগ মাল্টি পারপাস হলে তার দপ্তরের কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সদস্যদের সঙ্গে মতবিনিময়ের পর চা চক্রে মিলিত হন। এ সময় সশস্ত্র বাহিনীর সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারও উপস্থিত ছিলেন।

গত সোমবার টানা তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ রবিবারই তিনি সশস্ত্র বাহিনী বিভাগে প্রথম অফিস করলেন বলে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...