Don't Miss
Home / সাহিত্যপাড়া / সাদেক বাচ্চু গুরুতর অসুস্থ
চলচ্চিত্র

সাদেক বাচ্চু গুরুতর অসুস্থ

এমএনএ বিনোদন ডেস্ক: জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চু গুরুতর অসুস্থ। রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

সেদিন সন্ধ্যা থেকেই অস্বস্তি লাগছিল তার। পরবর্তীতে শ্বাসকষ্ট বাড়তে থাকে। রাত সাড়ে ১১টায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে, অক্সিজেনের সাহায্য শ্বাস–প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে।
জানা গেছে, করোনা পরীক্ষার ফলাফল জানার পর মূল চিকিৎসা শুরু হবে।
টেলিভিশন, মঞ্চ ও রেডিও নাটকের মাধ্যমে পরিচিত পাওয়া সাদেক বাচ্চু ১৯৮৫ সালে ‘রামের সুমতি’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক লাভ করেন।
১৯৭৪ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। তার অভিনীত নাটকের সংখ্যা হাজারের ওপর। ‘চাঁদনী’ ছবির মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেন সাদেক বাচ্চু।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...