Don't Miss
Home / আজকের সংবাদ / সালমানের গানে কিউই পুলিশের নাচে বিশ্ব তোলপাড়

সালমানের গানে কিউই পুলিশের নাচে বিশ্ব তোলপাড়

এমএনএ বিনোদন ডেস্ক : সালমানের হিট গানে তাল মিলিয়ে কিউই পুলিশের একদল কর্মকর্তার নাচে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। এ নিয়ে গোটা বিশ্বে স্যোশাল মিডিয়ায় তোলপাড় যাচ্ছে।

new-zealand-police-2কিউই পুলিশের সেই নাচের দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সাইটে ভাইরাল হয়ে পড়েছে।

সালমানের হিট সিনেমা দাবাং ও সুলতান’র দুটি গানের সঙ্গে পুলিশ অফিসাররা নাচ পরিবেশন করেন।

এবার দিওয়ালিতে সালমানেই মজেছেন নিউজিল্যান্ডে বসবাসকারী সনাতন ধর্মের অনুসারীরা। অবশ্য সালমানের কোনো সিনেমা কিন্তু মুক্তি পায়নি।

সম্প্রতি দেশটিতে দিওয়ালি উৎসব উদযাপনের আয়োজন করে কিউই পুলিশ। আর এই আয়োজনে সালমানের নাম জুড়ে দিয়েছেন পুলিশ অফিসাররা।

ফেসবুকে পুলিশ অফিসারদের ওই নাচের ভিডিও পোস্ট করেন স্থানীয় সাংবাদিক ক্রিস লিন। এরপর সেই ভিডিও এখন পর্যন্ত ৮ হাজারেরও বেশি শেয়ার হয়েছে। আর ভিডিওটি দেখা হয়েছে ৬ লাখেরও বেশিবার।

ট্যাগ : সালমানের গানে, কিউই পুলিশের নাচে, বিশ্ব তোলপাড়
x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...