Don't Miss
Home / আজকের সংবাদ / সাড়ে তিন হাজার বছর আগের মমি উদ্ধার

সাড়ে তিন হাজার বছর আগের মমি উদ্ধার

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : মিসরের নীল নদের তীরবর্তী শহর লুক্সোরের কাছে একটি প্রাচীন সমাধিতে সাড়ে তিন হাজার বছর আগের তিনটি মমির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। বলা হচ্ছে, মমি তিনটি একজন নারী ও তাঁর দুই সন্তানের।

মিসরের রাজধানী কায়রো থেকে ৪০০ মাইল দক্ষিণে লুক্সোরে রাজকীয় স্বর্ণকার আমেনেমহাতের সমাধি থেকে মমি তিনটি পাওয়া যায়। এককালে মিসরীয়দের কাছে বেশ ক্ষমতাশালী দেবতা বলে পরিচিত ছিলেন আমুন। সেই আমুনের স্বর্ণকার ছিলেন আমেনেমহাত।

গণমাধ্যমে বলা হচ্ছে, মমিগুলো সাড়ে তিন হাজার বছর আগের। মমিগুলো আমেনেমহাত ও তাঁর স্ত্রীর মমির কাছেই অন্য কবরে পাওয়া যায়। তবে আমেনেমহাতের সঙ্গে এই তিনজনের কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, নারীর মমিটি ৫০ বছর বয়সী একজনের। হাড়ের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণে ওই নারীর মৃত্যু হয়। তাঁর পাশে শায়িত দুই সন্তানের মধ্যে একজনের বয়স বিশের কোঠায়, অন্যজনের ত্রিশের কোঠায়।

মিসরের প্রত্নতত্ত্ববিষয়ক মন্ত্রী খালেদ আল আনানি বলেন, ‘আমরা মমি, কফিন, গয়না, মূর্তিসহ বেশ কিছু জিনিস খুঁজে পেয়েছি। অনুসন্ধানকাজ এখনো শেষ হয়নি।’

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...